চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে ছিনতাইয়ের শিকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 21, মার্চ 2024
in শিক্ষা
A A
তিন যুবক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে ছবি তোলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন বহিরাগত ৪ জন স্কুল ছাত্র।

বুধবার ২০ মার্চ বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযুক্তরা হলেন, জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান, পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমরান নাজিজ এবং একই বিভাগের এহসানুর রহমান রাফি। অন্যদিকে ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীরা হলেন, সোহাগ বিশ্বাস, দুর্জয় সরকার, কৃষ্ণ ও উৎপল সরকার। তারা সবাই সাভারের ফোটনগর এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, সম্প্রতি তাদের এসএসসি পরীক্ষা শেষ হওয়ায় তারা দুটি বাইক নিয়ে জাবিতে ঘুরতে আসেন। এসময়, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এসে তাদের পরিচয় জানতে চান। পরিচয় দেয়ার পর তাদেরকে ‘বহিরাগত’ হিসেবে আখ্যায়িত করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর আরও তিনজন এসে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজের মাঠে নিয়ে যান। সেখানে অভিযুক্তরা মারধর ও হত্যার হুমকি দিয়ে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। তবে ভুক্তভোগীদের কাছে টাকা না থাকায় বিকাশের মাধ্যমে তাৎক্ষণিক ১০ হাজার টাকা দেন তারা। সেসময়, ভুক্তভোগীদের কাছ থেকে ১৫ হাজার টাকার একটি ক্যামেরাও ছিনিয়ে নেয়া হয়।

তবে ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা বলেন, বহিরাগত কয়েকটি ছেলে বিশ্ববিদ্যালয়ে এসে বাজেভাবে বাইক চালাচ্ছিল। তারা অনুমতি ছাড়াই ক্যাম্পাসে ভিডিও করছিল। এসময় তাদের ডেকে কথা বললে তারা তাদের পরিবারকে না জানানোর অনুরোধ করে এবং টাকা দিতে চায়। পরে একপ্রকার জোর করে টাকা এবং ক্যামেরা দিয়ে চলে যায়। তাদের মারধর করা হয়নি।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, আমরা ছিনতাইয়ের বিষয়টি জানতে পেরে অভিযুক্তদের মোবাইলে থাকা জিপিএস ট্রাক করি এবং বিকাশের দোকান খুঁজে বের করার চেষ্টা করি। পরে যে দোকান থেকে অভিযুক্তারা টাকা উঠিয়েছে সেটা চিহ্নিত করে সক্ষম হই। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করা গেছে। ওইদিন রাত ১০টার দিকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই ভুক্তভোগীদের হারানো জিনিসপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আলমগীর কবির।

Tags: ছিনতাইজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়স্কুল ছাত্র
Previous Post

অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের চাই ২১৪ রান

Next Post

১ হাজার টাকা মেট্রোরেলের ক্যান্টিন ভাড়া, তদন্তের নির্দেশ হাইকোর্টের

Next Post
ঢাকা শহরে নির্মাণাধীন ভবনের দৃশ্য, যেখানে তদন্তের নির্দেশের খবর প্রকাশিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১ হাজার টাকা মেট্রোরেলের ক্যান্টিন ভাড়া, তদন্তের নির্দেশ হাইকোর্টের

সন্ধ্যায় আকাশে চাঁদ ও মসজিদের silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের ঈদে ফিতরা সর্বনিম্ন ১১৫ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT