চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার উচিত আফগানিস্তানকে ‘সম্মান’ দেখানো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 20, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ক্রিকেটাররা মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নারী ও মেয়েদের মানবাধিকারের উল্লেখযোগ্য অবনতি’র প্রসঙ্গ তুলে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে পূর্বনির্ধারিত তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের পর টি-টুয়েন্টি সিরিজ বাতিলের এমন সিদ্ধান্তে ‘হতাশ’ দেশটি। অস্ট্রেলিয়াকে আইসিসির সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাতেও বলছে আফগান বোর্ড।

মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এমন সিদ্ধান্তের পর কথা বলেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সিএ’র প্রতি দেশটির ক্রিকেট বোর্ড এসিবির দাবি, বাহ্যিক চাপ ও রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার না করার। বুধবার বিবৃতিতেও দিয়েছে দেশটির বোর্ড।

এসিবি বিবৃতিতে বলেছে, ‘এসিবি অস্ট্রেলিয়ান সরকারের প্রতি জোর দাবি করছে, ক্রিকেট বোর্ডের সাথে রাজনীতি না মেলাতে। তার চেয়ে বরং এ অঞ্চলের ক্রিকেটের উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করতে। এসিবির শীর্ষ ব্যবস্থাপক পূর্বে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আলোচনা করছিল এবং জনসম্মুখে বাতিলের ঘোষণার পরিবর্তে অন্য উপায় খোঁজার চেষ্টা করছিল।’

এ নিয়ে অস্ট্রেলিয়া তৃতীয়বার আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে অস্বীকৃতি জানাল। যদিও সিরিজটি আইসিসির এফটিপি প্রোগ্রামের অংশ। তালেবান সরকার দায়িত্ব নেয়ার পর মানবাধিকারের প্রসঙ্গ তুলে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া।

আফগানিস্তানের বিপক্ষে ২০২১ সালে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ খেলতে অস্বীকৃতি জানায়। ২০২৩ সালে ওয়ানডে সিরিজ স্থগিত করে দেশটি।

এসিবি বিবৃতিতে বলেছে, ‘স্থগিত টি-টুয়েন্টি সিরিজ আইসিসি দ্বারা অনুমোদিত এবং সেসময় সিএ প্রতিনিধি উপস্থিত ছিলেন, যারা সূচিতে সম্মত হয়েছিলেন।’

এসিবি দৃঢ়ভাবে বলেছে, ‘একটি পূর্ণকালীন সদস্য হিসেবে আফগানিস্তানকে সম্মান দেখানো এবং তাদের অবস্থান বোঝা উচিত ক্রিকেট অস্ট্রেলিয়ার। বাহ্যিক চাপ ও রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে ভিন্ন পথ খুঁজে বের করা উচিত।’

Tags: অস্ট্রেলিয়াআইসিসিআফগানিস্তানএসিবিলিড স্পোর্টসসিএ
Previous Post

নতুন যাত্রায় যা বললেন বুবলী

Next Post

নিলামে বিক্রি হলো না অং সান সু চি’র বাড়ি

Next Post
অং সান সু চি’র বাড়ির নিলাম ব্যর্থ, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিলামে বিক্রি হলো না অং সান সু চি’র বাড়ি

একজন পুরুষ ও একজন নারী, পাখির সাথে আবেগপ্রবণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সহশিল্পীদের কাছে হৃদয়ের ক্ষত হয়েই থাকবেন আহমেদ রুবেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT