চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদী সুরক্ষায় গণজাগরণ গড়ে তুলতে হবে: মুকিত মজুমদার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 20, মার্চ 2024
in - সেমি লিড, পরিবেশ
A A
নদী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির জন্য অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দখল-দূষণ থেকে নদনদী ও খাল রক্ষায় সব মহলের পাশাপাশি সরকারকেও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেছেন, নদীর প্রতি দায়িত্বশীল আচরণের পাশাপাশি নদী সুরক্ষায় গণজাগরণ গড়ে তুলতে হবে।

জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ভিন্নধর্মী আয়োজনে ছিল নদীবিষয়ক রচনা প্রতিযোগিতা ‘কেমন নদী চাই’। এতে দেশের বিভন্ন প্রান্ত থেকে প্রায় দুই শতাধিক নদীপ্রেমী অংশগ্রহণ করে। যাচাই বাছাই শেষে ৩ জনকে পুরস্কৃত করা হয়। বিচারক প্যানেলে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মনজুরুণ কিবরীয়া, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক অসীম বিভাকর, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের মোহাম্মদ এজাজ ও পরিবেশ সাংবাদিক মো. সৌমিক আহমেদ।

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে আলোচনায়, নদী আইন, নদী রক্ষার আন্দোলন এবং করণীয় নিয়ে আলোচনা হয়। এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য দূষণমুক্ত পানি’।

অনুষ্ঠানে নদী সংরক্ষণে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানানো হয়। আহ্বান জানানো হয় নদীখেকোদের তালিকা তৈরি করে দৃষ্টান্তমূলক শাস্তির।

মুকিত মজুমদার বাবু বলেন: নদীমাতৃক বাংলাদেশে অধিকাংশ নদীই এখন সংকটাপন্ন। স্বার্থান্বেসী মহলের দখল এবং দূষণ নদীগুলোর সংকটের অন্যতম কারণ। সীমান্তের ওপারে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করায় নদী শুকিয়ে পলি জমতে জমতে ভরাট হচ্ছে। পানি প্রবাহ সচল রাখা এবং ভাঙন প্রতিরোধও বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে নদীকে ব্যবহার করছে বর্জ্য ফেলার ভাগাড় হিসেবে। শহর সংলগ্ন নদীগুলোর উপর অত্যাচারের মাত্রা আরো বেশি।

নদী সুরক্ষায় গণজাগরণ গড়ে তুলতে হবে, আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে নদী সম্পর্কে শিক্ষার ব্যবস্থার পাশাপাশি দখলদার ও দূষণকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে নদীপ্রেমীরা বলেন, পরিবেশ ও অর্থনীতি উভয় ক্ষেত্রেই নদীর যে গুরুত্ব, সেসম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।

আয়োজনের সহযোগি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইসাবেলা ফাউন্ডেশন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনসহ ১০টি পরিবেশবাদী সংগঠন। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদ দেওয়া হয়।

Tags: আন্তর্জাতিক নদীকৃত্য দিবসনদী সুরক্ষামুকিত মজুমদার বাবু
Previous Post

নয় গুণী সাহিত্যিক পেলেন ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার

Next Post

নতুন যাত্রায় যা বললেন বুবলী

Next Post
বুবলী নতুন যাত্রায় কথা বলছেন, সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন যাত্রায় যা বললেন বুবলী

অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ক্রিকেটাররা মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার উচিত আফগানিস্তানকে ‘সম্মান’ দেখানো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT