চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরবর্তী এমবাপের’ সঙ্গে চুক্তি করতে চায় ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 পূর্বাহ্ন 20, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরা দুই ফুটবল খেলোয়াড়ের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ছয়ে থাকলেও এফএ কাপে লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অলরেডদের বিপক্ষে দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়ানোর কথা জানায় দলটির কোচ এরিক টেন হাগ। এবার রেড ডেভিলদের দলবদলের কৌশল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ক্লাবটির মালিকদের একজন স্যার জিম র‍্যাটক্লিফ। বলেছেন, এই গ্রীষ্মে ফরাসি তারকার সঙ্গে চুক্তি করার দৌড়ে না গিয়ে ‘পরবর্তী কাইলিয়ান এমবাপের’ সঙ্গে চুক্তি করতে চান।

চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন ২০১৮ সালের বিশ্বকাপজয়ী এমবাপে। আলোচনা আছে রিয়াল মাদ্রিদেই যোগ দেবেন বিশ্বজয়ী ফুটবলার। তবে ইউনাইটেড কোনো প্রতিষ্ঠিত তারকা কেনার চেয়ে উদীয়মান প্রতিভার দিকে মনোযোগী হতে চায়।

এ প্রসঙ্গে র‍্যাটক্লিফ বলেছেন, ‘আমি মনে করি তারকা খেলোয়াড় কিনে ভাগ্য পরীক্ষা করার চেয়ে পরবর্তী এমবাপে কেনার চেষ্টা করা ভালো। এমবাপের মতো খেলোয়াড় কেনা আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে না। তবে পরবর্তী এমবাপে বা জুড বেলিংহ্যাম বা রয় কিনের মতো খেলোয়াড় খুঁজে পাওয়াটাও বেশ চ্যালেঞ্জিং।

ইউনাইটেড গত এক দশকে দল বদলের জন্য প্রচুর অর্থ খরচ করেছে। যদিও পরবর্তীতে খুব বেশি সাফল্য আসেনি। স্যার অ্যালেক্স ফার্গুসন ২০১৩ সালের অবসর নেয়ার পর কেবল চারটি বড় শিরোপা জিতেছে রেড ডেভিলরা।

৭১ বর্ষী ব্রিটিশ ধনকুবের বলছেন, ‘এর সমাধান হিসেবে আমি বলতে পারি শুধু কিছু দুর্দান্ত খেলোয়াড়ের পেছনে অনেক বেশি টাকা খরচ করা নয়। গত দশ বছরে কিছু দুর্দান্ত খেলোয়াড়ের পেছনে তারা অনেক টাকা খরচ করেছে। যদিও তেমন কোনো ফল আসেনি।’

‘প্রথমত আপনাকে ক্লাব পরিচালনা করার জন্য সঠিক জায়গায় সঠিক লোকেদের নিয়োগ করতে হবে। এটি একটি ফুটবল ক্লাবের একটি গুরুত্বপূর্ণ অংশ।’

Tags: ইপিএলএমবাপেজিম র‍্যাটক্লিফটেন হাগপিএসজিম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

শিক্ষার্থীপ্রতি ব্যয় ২৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেড়েছে, কমেছে ১৪ বিশ্ববিদ্যালয়ে

Next Post

ইশতিয়াকের নাটকে লং ডিস্টেন্স রিলেশনশিপ!

Next Post
দূরবর্তী সম্পর্কের গল্পের ছবি, প্রেমিক-প্রেমিকা একসাথে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইশতিয়াকের নাটকে লং ডিস্টেন্স রিলেশনশিপ!

নাহিদ সুলতানা যুথীসহ চার আইনজীবী আদালত ভবনে প্রবেশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাহিদ সুলতানা যুথীসহ চার আইনজীবীর আগাম জামিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT