চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশা মার্ডারের টিজারে দুর্দান্ত বাঁধন, মুক্তি কবে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 19, মার্চ 2024
in বিনোদন
A A
এশা মার্ডার টিজার, দুর্দান্ত বাঁধন, মুক্তির তারিখ জানানো হয়নি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিনিয়ত দেশে খুনের ঘটনা ঘটছে। কিন্তু সব খুন খুন হলেও সব খুনের গল্প এক হয়না। আবার সব খুনের গল্পে সিনেমা হয়না। শত শত খুনের ঘটনা থেকে তেমনই এক ব্যক্তিক্রমী খুনের গল্প উঠে আসছে চৌকস পুলিশ কর্মকর্তা এবং ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’খ্যাত নির্মাতা সানী সানোয়ারের নতুন সিনেমায়! যার নাম ‘এশা মার্ডার: কর্মফল’।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় এলো সিনেমাটির টিজার। প্রায় ১ মিনিটের টিজারটি শেয়ার করে সানী সানোয়ার ক্যাপশনে লিখেছেন, “বাঁধন কি পারবে ‘এশা খুন’-এর রহস্য ভেদ করতে?”

১ মিনিটের টিজারেই পুলিশ অফিসারের চরিত্রে মাত করেছেন রেহানা মরিয়ম নূরের বাঁধন। টিজারে দেখা যায়, অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত নামের তিনজন মেয়ে একই জেলায় খুনসহ ধর্ষণের শিকার হন। যার তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অফিসার বাঁধনের উপর!

চৌকস পুলিশ অফিসারের সমস্ত কিছুই দুর্দান্তভাবে যে অনুসরণ করেছেন বাঁধন, তার আভাস তিনি রেখেছেন ‘এশা মার্ডার’ এর টিজারে!

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির কথা শোনা গেলেও টিজারের শেষে জানানো হয়, ঈদুল ফিতরে নয়, ‘এশা মার্ডার: কর্মফল’ আসতে চলেছে ঈদুল আযহায়! বাঁধন ছাড়াও সানী সানোয়ার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।

Tags: আজমেরী হক বাঁধনআনিসুল হক বরুণএজাজ আহমেদএশা মার্ডারটিজারনিবির আদনান নাহিদপূজা ক্রুজবাঁধনমাজনুন মিজানমিশা সওদাগরলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশরীফ সিরাজশহিদুজ্জামান সেলিমসুমিত সেনগুপ্তসুষমা সরকার
Previous Post

চীনের অনেক হাসপাতালে প্রসূতি বিভাগ বন্ধ

Next Post

বিকাশ অ্যাপে সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার ডিজিটাল ঋণ বিতরণ

Next Post
চ্যানেল আই অনলাইন অ্যাপের স্ক্রিনশট, ডিজিটাল লোনের তথ্য দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশ অ্যাপে সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার ডিজিটাল ঋণ বিতরণ

স্মার্টফোনে ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি সংযুক্ত, দ্রুত চার্জিং সুবিধা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্টফোনে প্রথমবারের মত ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT