চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবরস্থান থেকে এক রাতে ১৫ কঙ্কাল চুরি

আখতারুজ্জামান by আখতারুজ্জামান
4:52 অপরাহ্ন 19, মার্চ 2024
in - সেমি লিড, জনপদ, পাবনা
A A
কবরস্থান থেকে এক রাতে ১৫ কঙ্কাল চুরি, স্থানীয়রা আতঙ্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার খাস আমিনপুর কবরস্থানের ১৫ টি কবর থেকে ১৫ টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ১৮ মার্চ রাতে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার ১৯ মার্চ সকালে স্থানীয়রা কবর জিয়ারত করতে গিয়ে চুরির বিষয়টি টের পান।

এলাকাবাসী জানান, গভীর রাতে ৯ জন দুর্বৃত্ত এসব কঙ্কাল চুরিতে অংশ নেয়। তারা বিভিন্ন কবর খুঁড়ে কঙ্কালগুলো বড় ব্যাগে ভরে নিয়ে যায়। সকালে ঘটনা জানাজানি হওয়ার পর দলে দলে লোকজন কবরস্থানে আসতে থাকেন। লোকজন তাদের স্বজনদের কবরে গিয়ে লাশের অবস্থা জানার চেষ্টা করেন।

কবরস্থানের পাশের বাড়ির এক গৃহবধু রেখা খাতুন জানান, তিনি সেহরির আগে ঘুম থেকে উঠে দেখেন কবরস্থান থেকে ৯ ব্যক্তি বেরিয়ে যাচ্ছে। তারা কালো প্যান্ট ও কালো গেঞ্জি পরিহিত ছিল। তাদের কাছে ছিল বড় বড় ব্যাগ।

তিনি জানান, প্রথমে ৬ জন ব্যক্তি ব্যাগ নিয়ে দ্রুত চলে যান। পরের ৩ জন স্থান ত্যাগ করার আগে একটি ট্রাকের হেড লাইটের আলো পড়লে তারা একটু আড়ালে দাঁড়ান। পরে তারা সবাই কাজীরহাট ফেরিঘাটের দিকে চলে যান।

রেখা খাতুন আরও জানান, তিনি বিষয়টি দেখার পর বাড়ির অন্য সদস্যদের ও পাশের লোকজনকে জানান। তখন লোকজন জড়ো হয়ে কবরস্থানে গিয়ে দেখতে পান ১৫ টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা বুলবুল হাসান বলেন, মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা উদ্বেগজনক ও আতঙ্কের।  ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

কবরস্থানের সভাপতি বাবুল উদ্দিন জানান, এমন ঘটনায় আমরা হতবাক। যেসব মৃত ব্যক্তির কঙ্কাল চুরি হয়েছে তা এখনও পুরোপুরি শনাক্ত করা যায়নি। ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে জানিয়েছি।

বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেসবাহ মোল্লা জানান, ঘটনাটি দুঃখজনক। তিনি সংবাদ পাওয়ার পর পরই ঘটনাস্থলে এসেছেন। আশা করি এর সাথে জড়িতরা শীঘ্রই ধরা পড়বে।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ বলেন, রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

Tags: কঙ্কাল চুরিদুর্বৃত্তরা
Previous Post

হাইকোর্টে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের জামিন আবেদন

Next Post

ঈদের ছবির হালচাল: হলের চেয়ে সিনেমার সংখ্যা বেশী!

Next Post
নতুন বাংলাদেশি সিনেমার পোস্টার ও দৃশ্যের সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছবির হালচাল: হলের চেয়ে সিনেমার সংখ্যা বেশী!

দুই যুবক আদালত হাজত, অপরাধের জন্য দোষী সাব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT