রমজান মাস, সৃষ্টিকর্তার সন্তুষ্টির আশায় সারা মাস সংযম পালন করেন মুসলিম ধর্মাবলম্বীরা। কিন্তু ঠিক বিপরীত চিত্রও দেখা যায়। কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেয়। সেখানে মাত্র এক টাকা লাভে পণ্য বিক্রি করে দেশ জুড়ে বাহবা পাচ্ছেন চাঁদপুরের এক ক্ষুদ্র ব্যবসায়ী।







