চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক আলমগীর কবির

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
5:27 অপরাহ্ন 18, মার্চ 2024
in শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক আলমগীর কবিরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরকে সাময়িকভাবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত একটি অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ. স. ম. ফিরোজ-উল-হাসানের লিখিত পদত্যাগ পত্রের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীরকে প্রক্টর হিসেবে নিয়োগ করা হলো।

এই অফিস আদেশে আরও বলা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর ১৮ মার্চ তারিখ অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করবেন, পাশাপশি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি সংঘটিত গণধর্ষণের ঘটনার পর থেকে জাবিতে দায়িত্বে অবহেলার দায়ে প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের পদত্যাগসহ পাঁচদফা দাবিতে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’। এরই ধারাবাহিকতায় গত ১০ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ করেন তারা। সর্বশেষ অবরোধের তৃতীয় দিনে ( ১৩ মার্চ) উপচার্যের আশ্বাসে অবরোধ সাময়িক স্থগিত করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

ওইদিন উপাচার্য আন্দোলনকারীদের সাথে আলাপকালে আশ্বাস দিয়ে বলেন, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক সাব্বির আলম স্বেচ্ছায় ১৭ মার্চের মধ্যে পদত্যাগ না করলে ১৮ মার্চের মধ্যে বিশেষ ক্ষমতাবলে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়প্রক্টর
Previous Post

অস্ট্রেলিয়া সিরিজের আগে কিট স্পন্সর পেলেন জ্যোতিরা

Next Post

তানজিদের পর রিশাদ ঝড়, সিরিজ টাইগারদের

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তানজিদের পর রিশাদ ঝড়, সিরিজ টাইগারদের

মহাকাশে স্থায়ী রেস্তোরাঁর ধারণা, পৃথিবীর কক্ষপথে ভাসমান. Channel i News - চ্যানেল আই নিউজ

চালু হতে যাচ্ছে মহাকাশের প্রথম রেস্তোরাঁ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT