চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:36 অপরাহ্ন 18, মার্চ 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্সে থাকা চিকিৎসক ও স্বজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাসের সিনিয়র নেতারা গাজার মূল হাসপাতাল আল শিফায় বসে তৎপরতা চালাচ্ছে এমন অভিযোগ এনে হাসপাতালটিতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।

সোমবার ১৮ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতির মাধ্যমে অভিযানের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, হামাসের সিনিয়র সদস্যরা ভবনটি ব্যবহার করছে। যার ফলে, আমাদের সৈন্যরা বর্তমানে আল শিফা হাসপাতালে সুনির্দিষ্ট হামলা পরিচালনা করছে। তাদের দাবি, সিনিয়র হামাস নেতারা এই হাসপাতাল ভবন ব্যবহার করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে।

গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফা। গতবছরের নভেম্বরেও ইসরায়েল এই হাসপাতালে অভিযান চালিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে।

একজন প্রত্যক্ষদর্শী জানায়, আল শিফায় বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া ভবনটি ইসরায়েলি ট্যাংক ঘিরে রেখেছে। ইসরায়েল বারবার অভিযোগ করে আসছে, হামাস হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলো থেকে তাদের তৎপরতা চালিয়ে আসছে। কিন্তু হামাস বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এর পরপরই ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে।

Tags: আল-শিফা হাসপাতালইসরায়েল-হামাসগাজা যুদ্ধ
Previous Post

যেভাবে শাশুড়ির মন জিতেছেন ক্যাটরিনা!

Next Post

সাদাকাহ ইউএসএ’র কোরআন সেন্টারে শিক্ষার্থীদের ভিড়

Next Post
শিক্ষার্থীরা কোরআন শিক্ষা নিচ্ছে সাদাকাহ ইউএসএ’র কোরআন সেন্টারে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদাকাহ ইউএসএ’র কোরআন সেন্টারে শিক্ষার্থীদের ভিড়

সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া বাংলায় সফররত. Channel i News - চ্যানেল আই নিউজ

চারদিনের সফরে বাংলাদেশে সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT