চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিপূর্ণভাবে বসবাসের পূর্বশর্ত অসাম্প্রদায়িক চেতনাকে জাগিয়ে তোলা: প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
1:04 অপরাহ্ন 17, মার্চ 2024
in - সেমি লিড, আদালত, বাংলাদেশ
A A
প্রধান অতিথি শিশুদের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের সকল মানুষের শান্তিপূর্ণভাবে বসবাসের পূর্বশর্তই হচ্ছে অসাম্প্রদায়ীক চেতনাকে জাগিয়ে তোলা।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে “স্মৃতি চিরঞ্জীব” স্মারক সৌধে পুষ্পস্তবক অর্পণের পর জাজেস লাউঞ্জে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন। ছোটবেলা থেকেই তার মাঝে এই গুণটি ছিল। তিনি মানুষকে ভালোবেসে তাদের মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করে এদেশ স্বাধীন করেছিলেন। এমনকি, নিজের জীবন দিয়ে তিনি এদেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করে গেছেন।’

একপর্যায়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের সকল মানুষের শান্তিপূর্ণভাবে বসবাসের পূর্বশর্তই হচ্ছে অসাম্প্রদায়ীক চেতনাকে জাগিয়ে তোলা। অর্থনৈতিক সহ সকল ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করতে গেলে রাষ্ট্রের যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে সকলের মধ্যে সহমর্মিতা। আর তার পূর্বশর্তই হচ্ছে অসাম্রদায়ীক চেতনায় একটি দেশকে গড়ে তোলা।’

জাজেস লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্টের কর্মকর্তা, কর্মচারী ও তাদের শিশু সন্তানেরা উপস্থিত ছিলেন। এসময় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী তার আঁকা বঙ্গবন্ধুর ছবি প্রধান বিচারপতিকে উপহার দেন। অনুষ্ঠান শেষে প্রধান বিচারপতি শিশুদের হাতে চকলেট তুলে দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এর আগে রোববার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

প্রধান অতিথিসহ অতিথিরা ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
বঙ্গবন্ধুর জন্মদিনটি সারাদেশে জাতীয় শিশু দিবস হিসেবে পালন হয়ে আসছে। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ও স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু ১৯২০ সালের এই দিনে তৎকালীন গোপালগঞ্জ মহকুমার (বর্তমান জেলা) টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Tags: প্রধান বিচারপতিবঙ্গবন্ধু
Previous Post

সহকারী প্রক্টর ও সহপাঠীর সংশ্লিষ্টতা আছে: ডিএমপি

Next Post

নির্বাচিত না হলে ‘রক্তের বন্যা’ বয়ে যাবে: ট্রাম্পের হুঁশিয়ারি

Next Post
ডোনাল্ড ট্রাম্প সমাবেশে বক্তা হিসেবে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচিত না হলে ‘রক্তের বন্যা’ বয়ে যাবে: ট্রাম্পের হুঁশিয়ারি

শেখ হাসিনা জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT