চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে নিয়ে ‘ঝুঁকি’ চাননি কোচ, সুয়ারেজের জোড়া গোল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 পূর্বাহ্ন 17, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
অ্যাডিডাস পিঙ্ক জার্সি পরা ফুটবল খেলোয়াড় মাঠে চলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটের কারণে ইন্টার মিয়ামির স্কোয়াডে ছিলেন না লিওনেল মেসি। বিশ্বজয়ীকে ছাড়া খেলতে নেমে আগের সাত ম্যাচে জয় পায়নি মেজর লিগ সকারের দলটি। সবশেষ ডিসি ইউনাইটেডের বিপক্ষে মেসিবিহীন মিয়ামির জয়ে জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ। ৩-১ ব্যবধানে জয় পেয়েছে টাটা মার্টিনোর দল। ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচ জানিয়েছেন, মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি, তাই রাখা হয়নি দলে।

ডিসি ইউনাইটেডের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে মিয়ামি। লিওনার্দো কাম্পানার গোলে সমতায় ফেরার পর প্রতিপক্ষের জালে দুবার বল পাঠান মেসির বন্ধু সুয়ারেজ। মিয়ামির হয়ে ৭ ম্যাচে ৬ গোল করলেন উরুগুয়ে ফরোয়ার্ড।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত কোচ মার্টিনো বলেছেন, ‘দল যেভাবে প্রথম ১৫ মিনিটের ধাক্কা সামলেছে, আমার কাছে সেটি দারুণ লেগেছে। আমার মনে হয়, প্রথম ১৫-২০ মিনিটের পর ম্যাচের নিয়ন্ত্রণ আমরা নিতে পেরেছিলাম। এটা আমাদের প্রাপ্য ছিল।’

চোট কাটিয়ে মেসি কখন ফিরতে পারেন? ৬১ বর্ষী মার্টিনো জানালেন, ‘মেসির দিকে আমাদের নজর রয়েছে। আমাদের মূল লক্ষ্য কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে (মেসির) খেলতে সক্ষম হওয়া। কারণ আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না।’

কনক্যাকাফের কোয়ার্টার ফাইনালে আগামী ৩ এপ্রিল মন্টেরির মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। এর আগে অবশ্য নিউইয়র্ক রেড বুলস এবং নিউইয়র্ক সিটির বিপক্ষে লিগ ম্যাচ মাঠে নামবে মার্টিনো বাহিনী।

Tags: ইন্টার মিয়ামিএমএলএসটাটা মার্টিনোডিসি ইউনাইটেডমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
Previous Post

বঙ্গবন্ধুর জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Next Post

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাম চরণ ও কিয়ারার নতুন লুকের ছবি, গেম চেঞ্জার হিসেবে পরিচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাম চরণ-কিয়ারার 'গেম চেঞ্জার'র লুক ফাঁস!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT