চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই প্রথম ভিন্ন মেজাজের পলাশকে দেখলেন ইভানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 16, মার্চ 2024
in বিনোদন
A A
ইভানা ও পলাশের ছবি, তারা ক্যামেরার পাশে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা হিসেবে দেশ ও প্রবাসীদের কাছে তুমুল জনপ্রিয় জিয়াউল হক পলাশ। সবার কাছে তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ এর প্রাণভোমরা কাবিলা! তবে অভিনয় পরিচিত এনে দিলেও পলাশের শিকড় আটকে নির্মাণে। তাই সুযোগ পেলে নির্মাণে নেমে পড়েন কাবিলা।

এর আগে তিনি বানিয়েছেন একাধিক নাটক, টিভিসি ও গান ভিডিও। যেগুলোর মাধ্যমে নির্মাতা হিসেবে মেধার সিগনেচার রেখেছেন পলাশ।

নতুন খবর হচ্ছে, বিরতি কাটিয়ে আবারও নাটক নির্মাণে ফিরছেন তিনি। যে নাটকটির নাম ‘সন্ধ্যা ৭টা’।
আরও মজার ব্যাপার হচ্ছে, পলাশ পরিচালিত এ নাটকে অভিনয় করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ইভা চরিত্রের পারসা ইভানা।

নাটকটির প্রেক্ষাপট গ্রামীণ। ‘সন্ধ্যা ৭টা’য় গ্রামে অনেক কিছু ঘটে। তেমন এক সত্য ঘটনার প্রেক্ষাপট তুলে নিজের নির্মাণ মুন্সিয়ানায় দেখাবেন পলাশ। তিনি জানালেন, অনেক আগে পত্রিকায় একটি ঘটনা জানতে পারেন। গল্পের থিম সেখান থেকে নেয়া। চিত্রনাট্য করেছেন কাজল আরেফিন অমি।

একজন মহিলার চোখের দৃশ্য, পেছনে অন্ধকার. Channel i News - চ্যানেল আই নিউজ এতে অভিনয় করেননি পলাশ। চ্যানেল আই অনলাইনকে বললেন, নির্মাণের পূর্ণ মনোযোগ দিতে অভিনয় করিনি, নির্মাণ অভিনয় একসঙ্গে করলে যেন কাজে বিঘ্ন না ঘটে। তবে নিজের ডিরেকশনে ‘একটু খানি’ ও ‘ফ্রেন্ড উইথ বেনিফিট’-এ ছোট্ট চরিত্রে করেছি, তাও উপায় না দেখে।

এবারই প্রথম পলাশের পরিচালনায় অভিনয় করলেন ইভানা। তার চোখে অভিনেতা ও নির্মাতা পলাশ দুজনে দুই মেরুর বাসিন্দা! পলাশের মতো ঠাণ্ডা মাথার পরিচালক কম দেখেছেন তিনি।

উচ্ছ্বাস প্রকাশ করে ইভানা বলেন, অভিনেতা পলাশ ও ডিরেক্টর পলাশের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। কাজ না করলে এটা কেউ বুঝবে না। ইভেন আমিও আগে বুঝিনি। রাতের পর রাত সে না ঘুমিয়ে সে যেভাবে কাজ করেছে এটা একেবারে নিবেদিত প্রাণ কেউ ছাড়া পারবে না। গল্পে সে আমাকে অন্যরকম ভাবে প্রেজেন্ট করেছে। আমরা সবাই ভালো করার চেষ্টা করেছি। বাকিটা নাটক দেখলে দর্শক বুঝতে পারবেন।

আকবর হায়দার মুন্নার প্রযোজনায় ক্লাব ইলেভেনের ইউটিউবে ‘সন্ধ্যা ৭টা’ আসন্ন ঈদে প্রচার হবে। এতে আরো অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, ব্যাচেলর পয়েন্টের অভিনেতা পাভেল, মুসাফির বাচ্চু, এরফান মৃধা শিবলু, মনিরা মিঠু, শামীমা নাজনীন, আবদুল্লাহ রানা প্রমুখ।

একজন বাংলাদেশি সিনেমাটোগ্রাফার ক্যামেরার সামনে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ পরিচালক পলাশ জানান, ইভানা, পাভেল ইরফান সাজ্জাদদের আগে কো-আর্টিস্ট হিসেবে পেয়েছেন। কিন্তু নির্মাতার চোখে তারা কেমন সেই অভিজ্ঞতা এবারই প্রথম হলো তার।

পলাশ বলেন, নির্মাতা হিসেবে যখন ব্রিফ দিয়েছি, আর্টিস্ট হিসেবে তারা তাৎক্ষণিক সবকিছু বুঝে রিয়েকশন দিয়েছে। এতে করে পরিচালক হিসেবে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। তখন আমি বিশ্বাস করেছি আর্টিস্টরাও আমার কাজটিকে সঠিকভাবে রেসপন্স করেছে। প্রত্যেক অভিনেতাই আমাকে এই কমফোর্ট দিয়েছে।

Tags: অভিনয়অমিআবদুল্লাহ রানাইভাইভানাএরফান মৃধা শিবলুকাবিলানাটকপলাশপাভেলপারসা ইভানামনিরা মিঠুমুসাফির বাচ্চুলিড বিনোদনশামীমা নাজনীনসিনেমা
Previous Post

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন ঠেকাতে মুসলিম সম্প্রদায়ের আপিল

Next Post

জলদস্যুদের ছিনতাই করা জাহাজ থেকে হেলিকপ্টারে গুলি

Next Post
জাহাজের উপরে একজন ব্যক্তি, জলদস্যুদের ছিনতাইয়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জলদস্যুদের ছিনতাই করা জাহাজ থেকে হেলিকপ্টারে গুলি

বিবাহের অনুষ্ঠানে পুলকিত কৃতি ও তার স্বামী হাসিমুখে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে পুলকিত-কৃতির বিয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT