চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বহিরাগতদের হামলায় চবির পাঁচ শিক্ষার্থী আহত, মূল ফটক অবরোধ

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
8:25 অপরাহ্ন 15, মার্চ 2024
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A
চবির মূল ফটকের সামনে শিক্ষার্থীদের জমায়েত ও অবরোধ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বহিরাগতদের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করে বিচারের দাবিতে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

শুক্রবার (১৫) মার্চ আনুমানিক বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নাম্বার গেট সড়কের রেলক্রসিং এলাকায় একাধিক শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয় লোকজন।

হামলায় আহত হয়েছেন ১৮-১৯ সেশনের অঞ্জন সাহা তন্ময়, মাঈশা, শাহাদাত, শুভ ও ২০-২১ সেশনের মাহমুদুজ্জামান উমর।

ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে মামলার দাবিতে বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মূল ফটকে তালা দেয় সাধারণ শিক্ষার্থীরা। প্রশাসন যতক্ষণ না এই ঘটনার বিরুদ্ধে সুষ্ঠু পদক্ষেপ নিচ্ছে, মূল ফটক অবরোধ করে রাখার ঘোষণা দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ তথ্য নিশ্চিত করে চবি প্রক্টর নুরুল আজিম শিকদার বলেন, ‘যেকোন শিক্ষার্থীর ওপর হামলা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাকর ঘটনা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’

হামলার ঘটনায় আহত শিক্ষার্থী মাহমুদুজ্জামান উমর চ্যানেল আই অনলাইন জানান, ‘আমি বাইকে যাওয়ার সময় শিক্ষার্থীদের ওপর হামলা হতে দেখি। ঘটনাস্থলে এক সন্ত্রাসী আরেক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করতে উদ্যত হলে ঠেকাতে গিয়ে ছুরি লাগলে আমার হাত কেটে যায়, অনেক রক্তপাত হয়।’

তিনি আরও জানান, ‘একজন নারী শিক্ষার্থীকে চুলে ধরে মারধর করে সন্ত্রাসীরা। মুখে ঘুষি মারে। কর্তৃপক্ষের কাছে এ ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করছি।’

আন্দোলনরত ১৫-১৬ সেশনের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘যতক্ষণ এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, আমরা আন্দোলন চালিয়ে যাব।’

আন্দোলনে উপস্থিত আরেক শিক্ষার্থী ও ছাত্রনেতা সাদাফ খান বলেন, ‘আমরা দুইটি মামলার দাবি জানিয়েছি। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ। প্রশাসনের শিক্ষার্থীদের ওপর হামলা ও নারী হেনস্থা ঘটনায় দুটি আলাদা মামলা করতে হবে। ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রশাসন। তা না হলে আন্দোলন পুনরায় শুরু হবে।’

প্রক্টর নুরুল আজিম শিকদার প্রশাসনের পক্ষ হতে মামলা দেওয়ার আশ্বাস দিলে বিকেল সাড়ে পাঁচটায় মূল ফটক খুলে দেয় শিক্ষার্থীরা। আন্দোলনকে আরও বৃহৎ পরিসরে শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তারা।

Tags: আন্দোলনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়বহিরাগতদের হামলাসাধারণ শিক্ষার্থী
Previous Post

কমনওয়েলথে পদক এনে দেয়া জাহিদ চলে গেলেন

Next Post

নিশাঙ্কা-আশালাঙ্কার শতরানের জুটি, চাপে বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ক্রিকেটার চারে ব্যাটিং, মাঠে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিশাঙ্কা-আশালাঙ্কার শতরানের জুটি, চাপে বাংলাদেশ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জিম্মি নাবিক ও জাহাজ মুক্তির জন্য প্রচেষ্টা চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্মি নাবিক ও জাহাজ দ্রুত মুক্ত করতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT