চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তান জন্মের কয়েকঘণ্টা পর মারা গেছেন সাফজয়ী রাজিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 14, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় সাফজয়ী রাজিয়া মাঠে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তান জন্ম দেয়ার কয়েকঘণ্টা পর মারা গেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় রাজিয়া খাতুন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুকোলে ঢলে পড়েন রাজিয়া।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে রাজিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার রাতে সাতক্ষীরার কালীগঞ্জ থানার মৌতলা ইউনিয়নে নিজ বাড়িতে পুত্র সন্তানের জন্ম দেন রাজিয়া। অতিরিক্ত রক্তক্ষরণে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ২৩ বর্ষী ফুটবলার।

২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নারী দলের ক্যাম্পে ছিলেন ফরোয়ার্ড রাজিয়া। ২০১৮ সালে ভুটানে সানজিদা-মারিয়াদের সঙ্গে জিতেছেন অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা। খেলেছেন জাতীয় দলেও। ছিলেন ২০১৯ সাফের দলে।

সাবেক সতীর্থের মৃত্যুতে শোক জানিয়ে লাল-সবুজের জাতীয় দল অধিনায়ক সাবিনা খাতুন ফেসবুকে লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও। যে শান্তিটা তোমার প্রাপ্য ছিল, এবার হয়তো সেটা পাবে।’

জাতীয় দলের আরেক তারকা খেলোয়াড় সানজিদা আখতার শোক জানিয়ে লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও। আমরা তোমাকে মিস করবো।’

রাজিয়ার মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন ও সংস্থাটির কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tags: নারী ফুটবল দলবাফুফেরাজিয়ালিড স্পোর্টসসাফ
Previous Post

এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক

Next Post

ফিলিস্তিনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোহাম্মদ মুস্তফা

Next Post
ফিলিস্তিনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোহাম্মদ মুস্তফা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোহাম্মদ মুস্তফা

আহমেদ শরীফ বিবৃতি দিচ্ছেন, পেছনে অন্যরা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমিতির বিতর্কিত কাণ্ডে বিব্রত আহমেদ শরীফ যা বললেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT