চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলা দায়েরের পর গোল পেলেন এমবাপে, সেমিতে পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:26 অপরাহ্ন 14, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির খেলোয়াড়রা গোলের পর উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্যিক উদ্দেশ্যে সম্মতি না নিয়ে স্যান্ডউইচের বর্ণনায় নাম ব্যবহারের দায়ে এক কাবাব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কাইলিয়ান এমবাপে। মাঠের পারফরম্যান্সে অবশ্য এসব ঘটনার প্রভাব পড়তে দেননি ফ্রান্সের বিশ্বজয়ী তারকা। গোলের দেখা পাওয়ার পাশাপাশি পিএসজিকে কোপে ডি ফ্রান্সের সেমিফাইনালে ওঠাতে রেখেছেন ভূমিকা।

পার্ক ডে প্রিন্সেসে বুধবার রাতে কোয়ার্টার ফাইনালে নিসের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলেছে ফরাসি জায়ান্ট দলটি। ১৪ মিনিটে ফ্যাবিয়ান রুইজের অ্যাসিস্টে বল নিয়ে ডানপায়ে নিশানাভেদ করেন এমবাপে।

উসমানে ডেম্বেলের পাসে বল পেয়ে ৩৩ মিনিটে রুইজ গোলব্যবধান দ্বিগুণ করেন। ৩৭ মিনিটে গেটান লেবোর্দে নিসের হয়ে বল জালে জড়ান। বিরতির পর ৬০ মিনিটে পিএসজির হয়ে হেডে বল জালে জড়ান বেরালদো।

ম্যাচের আগে ফ্রান্সের ফুটবলে সুপরিচিত মুখ, মার্সেইভিত্তিক ইনফ্লুয়েন্সার ও কাবাব প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ হেনির বিরুদ্ধে মামলা দায়ের করেন এমবাপে। ক্লাব কাবাব নামের সেই প্রতিষ্ঠানটি স্যান্ডউইচের বর্ণনায় লিখেছে, ‘এটি বেকারির গোলাকার রুটি, এমবাপের মাথার খুলির মতো গোলাকার।’

অলিম্পিক মার্সেই ক্লাবের ভক্ত হেনিকে কেএমএ’র পক্ষ থেকে বুধবার সকালে এমবাপের আইনজীবী ডেলফাইন ভার্হেডেন একটি চিঠি পাঠিয়েছেন। খেলোয়াড়ের সকল পৃষ্ঠপোষক, ব্যবসা ও ভাবমূর্তি তৈরিতে কাজ করে থাকে কেএমএ।

চিঠিতে বলা হয়েছে, বাণিজ্যিক উদ্দেশ্যে এমবাপের সম্মতি ছাড়া তার নাম ব্যবহার করা হয়েছে। হেনিকে আদালতে নেয়ার আগে আগামী আটদিনের মধ্যে তার মেনু থেকে এমবাপের নামটি সরিয়ে ফেলতে হবে।

ইনস্টাগ্রামে হেনির ১৮ লাখ ফলোয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে পোস্ট করে তিনি জানিয়েছেন কড়া প্রতিক্রিয়া। লিখেছেন, ‘তুমি কি লজ্জিত না? তোমার আর কিছু করার নেই? এত নিরর্থক কিছুর জন্য আমার বিরুদ্ধে মামলা করছ? এটা অবিশ্বাস্য। আমি এটা বিশ্বাস করতে পারছি না!’

ফ্রান্সের আরেক ফুটবলার দিমিত্রি পায়েতকে নিয়েও স্যান্ডউইচের বর্ণনা দিয়েছিলেন হেনি। সেখানে লেখা হয়েছিল, ‘এই ক্রিপ্ট (কেক প্রকারের কেক) পায়েতের চেয়েও ভরপুর।’

Tags: এমবাপেনিসেপিএসজিমামলালিড স্পোর্টস
Previous Post

‘বাজার সিন্ডিকেটের সঙ্গে বিএনপির যোগসাজশ আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে’

Next Post

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইনের চূড়ান্ত অনুমোদন দিল ইউরোপীয় সংসদ

Next Post
ইউরোপীয় সংসদে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা ও অনুমোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইনের চূড়ান্ত অনুমোদন দিল ইউরোপীয় সংসদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বজনপ্রীতি-দুর্নীতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবেন বিএসএমএমইউ উপাচার্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT