নীলফামারীতে বোরো ধান আবাদে আধুনিক যন্ত্র ব্যবহার করেছেন চাষিরা। বীজতলা তৈরী, চারা উৎপাদন, রোপণসহ সব কাজেই সমলয় পদ্ধতি অবলম্বন করছেন তারা। সমলয়ে ধান আবাদে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি বেঁচে যাচ্ছে শ্রমিক মজুরি। সমলয় চাষের মাধ্যমে নানা কর্মসূচিও হাতে নিয়েছে কৃষি বিভাগ।







