চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচের আগের বিকেলে স্কোয়াড দিল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 12, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কা ক্রিকেট দল ম্যাচের আগে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টির পর বুধবার দুপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে শ্রীলঙ্কা। অথচ সেজন্য স্কোয়াডই দেয়নি সফরকারী দলটি। ম্যাচের আগেরদিন বিকেলে সংবাদ সম্মেলনের পর স্কোয়াড দিয়েছে লঙ্কান বোর্ড।

পেসার লাহিরু কুমারা ফিরেছেন। ফিরেছেন কামিন্দু মেন্ডিস। ভারতে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রথম ওয়ানডে খেলতে নামছে দলটি। সেই দলে নেই দুশমন্ত চামিরা এবং শেভন ড্যানিয়েল।

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেছেন কুমারা, লিস্ট এ’তে চার ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। টি-টুয়েন্টিতে দারুণ করায় ওয়ানডে দলে ডাক পড়েছে কামিন্দু মেন্ডিসের। চোট কাটিয়ে দলে ঢুকেছেন ডানহাতি ওপেনার পাথুম নিশাঙ্কা। টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা এ সিরিজেও দলের বাইরে থাকছেন।

এবছরে এখন পর্যন্ত ঘরের মাঠে দুটি সিরিজ খেলা শ্রীলঙ্কা দুটিতেই জয় পেয়েছে। বাংলাদেশের বিপক্ষে বিদেশের মাটিতে এবছর তাদের প্রথম সিরিজ।

শ্রীলঙ্কা দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফের্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, জানিথ লিয়ানেগে, ভানিডু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, মাহেশ থিকশানা, দিলশান মাদুশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, চামিকা করুণারত্নে, সাহান আরাকচিগে।

Tags: কুমারাবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

সাফজয়ী অধিনায়ক বললেন- ‘ফুটবল বেশিদিন খেলতে পারবো না’

Next Post

নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার

Next Post
নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার, জনতার ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার

সমুদ্রের নিচে কচ্ছপের ছবি, প্রবাল reef এর পাশে সাঁতার কাটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কচ্ছপের মাংস খেয়ে ৮ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT