চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা ওয়াসার বিল পরিশোধে গ্রাহকের শীর্ষ পছন্দ বিকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 10, মার্চ 2024
in অর্থনীতি
A A
ঢাকা ওয়াসার বিল পরিশোধে বিকাশের জন্য গ্রাহকদের পছন্দের সেবা প্রদর্শন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২-২৩ অর্থবছরে ঢাকা ওয়াসার বিল কালেকশনে সর্বোচ্চ পরিমাণ অবদান রাখায় ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’-এর প্রথম স্থান অর্জন করলো দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। বিকাশে পানির বিল পরিশোধ খুবই সহজ, সময় ও খরচ সাশ্রয়ী, নিরাপদ এবং ঝামেলামুক্ত হওয়ায় দেশের যেকোনো জায়গা থেকে বিল পরিশোধের মাধ্যম হিসেবে গ্রাহকরা বিকাশকেই বেছে নিচ্ছেন। যার ফলে, ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ পরিমাণ পানির বিল, ২২২ কোটি টাকা পরিশোধ করেছেন গ্রাহকরা বিকাশের মাধ্যমে।

আজ রোববার ১০ মার্চ রাজধানীর স্থানীয় একটি হোটেলে ঢাকা ওয়াসা “বিল কালেকশন অ্যাওয়ার্ড ২০২২-২০২৩ অর্থবছর” শীর্ষক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, অর্থসচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুজিত কুমার বালা এবং ঢাকা ওয়াসার এমডি ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান এর উপস্থিতিতে সম্মাননা পত্র ও ক্রেস্ট গ্রহণ করেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।

এ প্রসঙ্গে বিকাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, “বিকাশ-এর মতো সেবা আসার পর এখন ২৪ ঘণ্টার মধ্যেই গ্রাহকের বিল ওয়াসার কোষাগারে জমা হচ্ছে যার জন্য আগে অনেক সময় প্রয়োজন হতো। আর গ্রাহকরাও এখন ডিজিটাল পদ্ধতি বিল পরিশোধে আস্থা অর্জন করতে পেরেছেন। আমাদেরকে এই উদ্ভাবন আনার সুযোগ দেওয়ার জন্য ওয়াসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। গ্রাহকদের আস্থা বজায় রেখে, তাদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করে এবং সব নিয়ম মেনে যেন সবাই খুব সহজেই দেশের যেকোনো প্রান্ত থেকে এই সেবা গ্রহণ করতে পারেন তার জন্য যত প্রকার উদ্ভাবন আনা প্রয়োজন সেটা নিশ্চিত করতে আমরা সব সময় কাজ করে যাব।”

উল্লেখ্য, শুধু পানির বিল পরিশোধই নয়, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, ভূমি সেবা, পাসপোর্টসহ বিভিন্ন সরকারি ফি এবং ইন্টারনেট, টিভি ইত্যাদিসহ প্রায় সব ধরনের বিল পরিশোধ করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিকাশ। প্রতিনিয়ত আরও নতুন প্রতিষ্ঠান যুক্ত হচ্ছে বিলার-এর তালিকায়। গ্রাহক চাইলে বিল প্রদানের পর পরিবেশ-বান্ধব ডিজিটাল রশিদ/রিসিটও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন। এছাড়া, বিভিন্ন ইউটিলিটি সেবার পোস্টপেইড গ্রাহকরা বকেয়া বিলের নোটিফিকেশনও পাচ্ছেন ‘পে বিল’ আইকন থেকেই।

Tags: ঢাকা ওয়াসাবিকাশবিল
Previous Post

৭১ তম মিস ওয়ার্ল্ড জিতলেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা

Next Post

‘টিপ’ বাঁকাভাবে পরে নারী নির্যাতনের প্রতিবাদে ‘ওড্ড ডট সেলফি’

Next Post
বিভিন্ন নারীর ওড্ড ডট সেলফি প্রতিবাদে নারী অধিকার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘টিপ’ বাঁকাভাবে পরে নারী নির্যাতনের প্রতিবাদে ‘ওড্ড ডট সেলফি’

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT