দখল, দূষণ আর খননের অভাবে মৃতপ্রায় ঝিনাইদহের নদ-নদী। নদীর দুই পাড় থেকে শুরু করে তলদেশ পর্যন্ত দখল হয়েছে। গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি চরম হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। স্থানীয়রা বলছেন, সরকার যদি এখনই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে অস্তিত্বহীন হয়ে পড়বে এই অঞ্চলের নদীগুলো।







