চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের সংঘাতে কক্সবাজার সীমান্তে আহত সেই কৃষকের মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:31 অপরাহ্ন 08, মার্চ 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

মিয়ানমার সংঘাতে কক্সবাজারের উখিয়া সীমান্তে গুলিতে আহত আনোয়ারুল ইসলাম মারা গেছেন। দীর্ঘ এক মাস চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে তিনি মারা যান।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ারুল ইসলাম (৩৫) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল এলাকার আবদুস সালামের ছেলে।

উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, গত ৬ ফেব্রুয়ারি আনোয়ারুল ইসলাম সীমান্তবর্তী জমিতে কাজ করছিলেন। এ সময় মিয়ানমার সংঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী মরিয়ম খাতুন বলেন, তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে। কৃষিকাজ করেই সংসার চালাতেন আনোয়ারুল। প্রতিদিনের মতো সেদিনও জমিতে কাজ করতে গিয়ে আহত হন তিনি। এক মাস চিকিৎসার পরও বাঁচানো গেল না তাকে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, মৃত্যুর ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tags: কৃষকের মৃত্যুপালংখালী ইউনিয়ন পরিষদমিয়ানমার সংঘাত
Previous Post

৮ মার্চের সব পত্রিকায় হেডলাইন ছিল বঙ্গবন্ধুর ভাষণ

Next Post

ময়মনসিংহ-কুমিল্লায় সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

Next Post
ময়মনসিংহ-কুমিল্লায় সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ-কুমিল্লায় সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

মসজিদে নামাজরত মুসল্লিরা, সূর্যোদয়ের সময়, শান্ত পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবী পড়ার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT