চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ বছর পর আলোর মুখ দেখল মিনি স্কুল হ্যান্ডবল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 08, মার্চ 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
মিনি স্কুল হ্যান্ডবল উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও দর্শকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ পাঁচ বছর পর আবারো শুরু হয়েছে মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত টুর্নামেন্টে এবার বালক বিভাগে ১৬টি স্কুল ও বালিকা বিভাগে ১২টি দল অংশ নিচ্ছে। সবশেষ ২০১৯ সালে আসরটি আয়োজিত হয়। করোনার ধাক্কা সামলে পাঁচ বছর পর টুর্নামেন্টটি আবারো দেখল আলোর মুখ।

প্রথম দিনের ছেলেদের বিভাগে সানিডেইল ৫-৩ গোলে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়েছে। নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজকে ৬-২ গোলে, মডেল একাডেমি ১০-০ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে, সাউথ ব্রিজ স্কুল ১২-০ গোলে খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে, আইডিয়াল স্কুল (মতিঝিল) ৮-২ গোলে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে।

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ২-০ গোলে আইডিয়াল স্কুল মুগদাকে, সাউথ পয়েন্ট স্কুল ৬-৩ গোলে মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়কে, মডেল একাডেমি ৫-৪ গোলে সেন্ট গ্রেগরি স্কুলকে এবং বিএএফ শাহীন কলেজ ৬-০ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে পরাজিত করে।

বালিকা বিভাগের খেলায় সানিডেল ৯-১ গোলে আইডিয়াল স্কুল বনশ্রীকে, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ৯-০ গোলে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজকে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ১৮-১ গোলে উইলস লিটল ফ্লাওয়ারস স্কুলকে হারায়।

বিএএফ শাহীন কলেজ ৯-৮ গোলে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়কে, কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ ৭-০ গোলে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। আইডিয়াল স্কুল মতিঝিল ও আইডিয়াল স্কুল বনশ্রীর খেলাটি ১-১ গোলে ড্র হয়।

শুক্রবার ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এভারেস্ট ফার্মা মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে চার দিনব্যাপী আসরের উদ্বোধন করেন এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন।

Tags: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনমিনি স্কুল হ্যান্ডবললিড স্পোর্টসশহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম
Previous Post

বাংলাদেশের ফুটবলাররা দাপট দেখিয়েও পাচ্ছে ‘ভয়’

Next Post

সৌম্যের উপরই আস্থা হাথুরুর

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মাঠে বিশ্রাম নিচ্ছেন, ক্যাপশন ও ছবি বিবরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌম্যের উপরই আস্থা হাথুরুর

ক্রিকেট খেলতে মাঠে উপস্থিত ক্রিকেটার ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাহুলের ব্যাটে চড়ে শেষ চারে চ্যানেল আই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT