চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ কোটি টাকা জলে, হচ্ছে না দেবের ‘কমান্ডো’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 08, মার্চ 2024
in বিনোদন
A A
অ্যাকশন সিনেমার দৃশ্যে একজন পুরুষ চরিত্রের তীব্র অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বছর চারেক আগে কলকাতার নায়ক দেব বাংলাদেশে ‘কমান্ডো’ নামে একটি ছবির শুটিং করেছিলেন। শামীম আহমেদ রনীর পরিচালনায় এতে দেবের বিপরীতে ছিলেন জাহারা মিতু। ২০২০ সালে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। ৩০ শতাংশ শুটিং হয়ে টিজারও প্রকাশের পর তুমুল বিতর্কে পড়ে।

তোপের মুখে পড়ে বন্ধ হয়ে যায় দেবের প্রথম বাংলাদেশের সিনেমাটি! এমনকি প্রকাশিত টিজারটিও ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়। তবে কিছুদিন পর শোনা যায়, আবার শুরু হবে ‘কমান্ডো’র শুটিং। কিন্তু পরিচালক শামীম আহমেদ রনী চ্যানেল আই অনলাইনকে জানালেন, সেই সম্ভাবনা আর নেই।

যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছেন ‘বসগীরী’ খ্যাত পরিচালক রনী। নিউ ইয়র্ক থেকে তিনি বলেন, ২০২২ সালে দেব দাদাসহ আমরা মোটামুটি কনফার্ম হই যে এই প্রজেক্টটি আর হবে না। মাস দুয়েক আগেও তার সঙ্গে ফোনে কথা হয়েছে, কিন্তু সেটা অন্য বিষয়ে। এখানে ‘কমান্ডো’ সম্পর্কে কথা যা আগেই শেষ হয়েছে। আমি এখন ফিল্মের সঙ্গে কোনোভাবে জড়িত নই। তাই এই প্রজেক্ট হওয়ার সম্ভাবনা আমার দিক থেকে নেই। কারণ আমি শিগগির দেশে ফিরবো না।

নতুন করে ‘কমান্ডো’র শুটিং নিয়ে আলাপ হচ্ছে, এমন খবরে রনী বলেন- “দেব দাদা এবং প্রযোজক সেলিম ভাই এই দুজনের কেউ যদি অফিসিয়ালি জানান তবে সেই কথাটার ভ্যালু থাকবে। অন্য কেউ বললে তা ভিত্তিহীন।”

কী কারণে বন্ধ হয়েছিল ‘কমান্ডো’? শামীম আহমেদ রনীর উত্তর, প্রথমত কোভিড। ৩০ পারসেন্ট শুটিং হওয়ার পরে ২০২০ সালে পৃথিবীতে কোভিড আসে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শুটিংয়ে নামি। ওই বছরের ডিসেম্বরে টিজার প্রকাশের পর একটি মহল এই সিনেমাটি বন্ধে ঢাকা, চাঁদপুরে আন্দোলনে নামে। ২০২১ সাল জুড়ে এই বিষয়গুলো নিয়ে আমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছিল। কিন্তু আমি চুপচাপ থেকে সব সামাল দিয়েছি। তারা টিজার দেখে ভেবেছিল ইসলাম ধর্মের বিপক্ষের গল্প। কিন্তু আমি একজন মুসলিম সেটা কেন করবো? শান্তির ধর্ম ইসলাম সেটাই ছিলো সিনেমাটির উপজীব্য।

“এই ঘটনাটি একটি ইস্যু হয়ে দাঁড়ায়। বিভিন্নভাবে লাইফ থ্রেড আসে। আমি, দেব দা সবাই বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে পড়ি। বিশেষ করে আমি নিজে জীবনের ঝুঁকিতে পড়ি। এরপর অনেক চেষ্টা করেছিলাম কাজটি হোক। মানুষ জানুক আসলে কি বানাতে চেয়েছি। কিন্তু সম্ভব হয়নি। ৩০ পারসেন্ট শুটিং হওয়ার পরেও আমরা সবাই সিদ্ধান্ত নেই সিনেমাটি করবো না। তখন দেব দাদার পারিশ্রমিক বাদে অলমোস্ট ২ কোটি খরচ হয়ে যায়। এটা ছিল দেব দাদার প্রথম বাংলাদেশি সিনেমা। এ কারণে প্রযোজক সেলিম ভাই আনলিমিটেড বাজেট ঘোষণা করেছিলেন। কিন্তু কাজটি আর হয়নি।”

Tags: কমান্ডোদেবলিড বিনোদনশামীম আহমেদ রনীসিনেমা
Previous Post

ক্রাইস্টচার্চে ব্যাটিং ধসে কোনো ‘উদ্বেগ’ নেই নিউজিল্যান্ডের

Next Post

অনুমোদনহীন হাসপাতাল-রেস্টুরেন্ট পরিচালনার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল ও রেস্টুরেন্ট পরিচালনার বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুমোদনহীন হাসপাতাল-রেস্টুরেন্ট পরিচালনার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

নারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে নারী-পুরুষ একসাথে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT