চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সৈয়দ আহমেদ অটল মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:39 অপরাহ্ন 08, মার্চ 2024
in বাংলাদেশ
A A
সৈয়দ আহমেদ অটল এর ছবি, বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

বীর মুক্তিযোদ্ধা, দৈনিক করতোয়ার প্রধান প্রতিবেদক সাংবাদিক সৈয়দ আহমেদ অটল আর নেই। আজ সকালে রাজধানীর আসগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সৈয়দ আহমেদ অটল জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) স্থায়ী সদস্য। দৈনিক করতোয়ার প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পত্রিকাটির প্রধান প্রতিবেদক হিসেবে ছিলেন।

সাংবাদিক সৈয়দ আহমেদ অটলের পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জে। বাবা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী। সেই সূত্রে বগুড়ার বাসিন্দা অটলের উত্তরসূরিরা। তার জন্ম বগুড়ায়। দেশের স্বাধীনতার জন্য তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

বাম আদর্শ অনুসারী সৈয়দ আহমেদ আটল দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিটে কাজ করতেন।

জাতীয় প্রেবক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাদ জুমা জানাজা শেষে বগুড়ায় তার মরদেহ দাফন করা হবে।

Previous Post

যেসব ছবিতে নারীই মূখ্য

Next Post

নতুন নিরাপত্তা আইন করছে চীন

Next Post
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিরাপত্তা আইন ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন নিরাপত্তা আইন করছে চীন

তেলের দাম কমানো এই সময়ে প্রক্রিয়াজাত করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে তেলের দাম নির্ধারণ করা হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT