চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামনে এলো আমিরের পরবর্তী ছবির ‘বিষয়বস্তু’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 08, মার্চ 2024
in বিনোদন
A A
অভিনেতা আমির খান নতুন ছবির বিষয়বস্তু নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খান ও দর্শিল সাফারি অভিনীত সিনেমা ‘তারে জামিন পার’। যেই ছবিতে উঠে এসছিল ডিসলেক্সিয়ায় আক্রান্ত এক শিশুর গল্প, তার সমস্যা এবং সেখান থেকে মুক্তির কথা। একটু অন্য রকম এক শিশু এবং তার শিক্ষকের গল্প ভীষণ ভাবে দাগ কেটে যায় দর্শকদের মনে। বক্স অফিসেও হিট করে সেই ছবি। তারপর মাঝে ১৭ বছর কেটে এবার আসছে ‘সিতারে জামিন পার’।

এবার জানা গেল ‘তারে জামিন পার’ সিনেমায় ডিসলেক্সিয়ার পর ‘সিতারে জামিন পার’ ছবিতে ধরা পড়বে ডাউন সিনড্রোমের কথা। মূলত ‘তারে জামিন পার’র মতোই আমাদের সমাজে আরও একটি বিষয় যা নিয়ে লোকজনের ভুল ধারণা আছে, সেটা নিয়েই সচেতনতা ছড়ানো হবে ‘সিতারে জামিন পার’ ছবিতে।

এটি একটি মন কেমন করা ছবি হবে যেখানে ডাউন সিনড্রোমের বিষয়ে আলোকপাত করা হবে, যারা এটির শিকার তারা কিসের মধ্যে দিয়ে যান সেটাই তুলে ধরা হবে এখানে। খুব সেনসিটিভ ভাবে বিষয়টি তুলে ধরা হবে। এই ছবির মাধ্যমে দেখানো হবে যারা ডাউন সিনড্রোমে আক্রান্ত তারাও বাকি পাঁচজনের মতো ব্যবহার প্রত্যাশা করেন।’

তবে এটা ছাড়া এখন পর্যন্ত এই ছবির বিষয়ে আর কিছুই জানা যায়নি। এদিকে আপাতত এই ছবি ছাড়া আর কোন ছবিতেই প্রধান অভিনেতা হিসাবে দেখা মিলবে না আমির খানের। তবে ছোট ছোট বেশ কয়েকটি কাজ হাতে রয়েছে অভিনেতার। জানা গেছে, সব ঠিক থাকলে এই বছরের বড়দিনের সময় মুক্তি পাবে এই ছবিটি।

আমির খানকে শেষবার দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। তবে বক্স অফিসে সেই ছবির ভরাডুবি হওয়ার পর থেকে তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছেন।- বলিউড হাঙ্গামা  

Tags: আমির খানডাউন সিনড্রোমতারে জমিন পারবলিউডলাল সিং চাড্ডাসিতারে জমিন পার
Previous Post

বোনের মৃত্যুর কয়েক ঘণ্টা পর অভিনেত্রী ডলির প্রয়াণ

Next Post

গণপরিবহনে সংরক্ষিত নারী আসন নিশ্চিত ও হয়রানি বন্ধের দাবি

Next Post
নারীরা সংরক্ষিত আসনে ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণপরিবহনে সংরক্ষিত নারী আসন নিশ্চিত ও হয়রানি বন্ধের দাবি

বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে উল্লাসে ভরা আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালের আগে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT