চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু গ্ল্যামার নয়, বাড়ছে নারী প্রধান ছবি নির্মাণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 পূর্বাহ্ন 08, মার্চ 2024
in বিনোদন
A A
একজন নারী মুখে আঙ্গুল রেখে গোপন কথা বলছে, আধুনিক নারীর শক্তি ও স্বতন্ত্রতা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা মানে নারীর গ্ল্যামার, বিশ্ব সিনেমায় এ ধারণার পরিবর্তন হয়েছে। পাশের দেশ ভারতেও এই ধারণার পরিবর্তন ঘটতে শুরু করেছে। নারী প্রধান সিনেমা নির্মাণ দিনকে দিন বাড়ছে। মেইনস্ট্রিম বলিউডেও আসছে সেই পরিবর্তন।

নারী দিবসের বিশেষ এই দিনে জেনে নিন নারী প্রধান তেমনই কয়েকটি নতুন পুরনো ছবি সম্পর্কে…

জানে জান: নারী কেন্দ্রীক এক রহস্যঘেরা থ্রিলার ধর্মী গল্পের ছবি ‘জানে জান’। মায়া ডি’সুজাকে ঘিরে আবর্তিত হয়েছে ছবি। একজন সিঙ্গেল মা, যাকে তার প্রাক্তন স্বামীর হুমকির সম্মুখীন হতে হয়েছে বার বার। ঘটনাচক্রে খুন হন স্বামী। সবকিছু মায়া ডি’সুজা সামলেছেন অত্যন্ত ঠাণ্ডা মাথায়। যে চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন কারিনা। ছবিটি পরিচালনা করেছেন সুজয় ঘোষ।

গাঙ্গুবাই কাঠিওয়াড়ি: বলিউডের অন্যতম ব্যবসাসফল এবং একই সঙ্গে প্রশংসিত ছবি ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’। সঞ্জয়লীলা বানসালি পরিচালিত জীবনীধর্মী ছবি এটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট। এস. হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’ অবলম্বনে নির্মিত এই ছবিতে দেখানো হয়েছে, সাধারণ একজন মেয়ের উত্থান। যার জীবন নিয়তির হাতে ছেড়ে দেওয়া ছাড়া কোন উপায় ছিল না। সত্যিঘটনা অবলম্বনে নির্মিত ছবিতে অসাধারণ অভিনয় করে দর্শকের হৃদয়স্পর্শ করেন আলিয়া ভাট। ৬৮ তম ফিল্মফেয়ার পুরস্কারে ছবিটি আসরের সর্বাধিক ১৫টি মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক এবং ভাটের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীসহ সর্বাধিক ১০টি পুরস্কার অর্জন করে। এই ছবির জন্য জাতীয় পুরস্কারও অর্জন করেন আলিয়া।

লিপস্টিক আন্ডার মাই বোরখা: অলঙ্কৃতা শ্রীবাস্তবের এই নারীকেন্দ্রিক ছবির মূল কাহিনী ৪ মহিলার গল্প নিয়ে। যারা পুরুষতন্ত্রের বেড়াজালে অনেকটাই পিছিয়ে থেকে স্বপ্ন দেখতে বাধ্য হন। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কঙ্কণা সেন শর্মা, রত্না পাঠক শাহ প্রমুখ।

কুইন: ভিকাস বেহেলের ‘কুইন’ দিল্লির রক্ষণশীল পরিবারের অতিসাধারণ এক মেয়ের গল্প বলে যে ঘরের বাইরে একা কখনো পা রাখেনি। বিয়ে ভেঙে যাওয়ার পর রানী নামের সেই মেয়েটিই একা একা প্যারিস ঘুরতে বেরিয়ে পড়ে। আর সেই যাত্রাতেই রানী আবিষ্কার করে নারী হিসেবে তার স্বাধীন সত্তাকে। রানী চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন কঙ্গনা।

লজ্জা: নারীকেন্দ্রীক চরিত্র নিয়ে নির্মিত আরও একটি উল্লেখযোগ্য বলিউডের ছবি বলা যেতে পারে ‘লজ্জা’কে। একঝাক নারী তারকাকে নিয়ে নির্মিত ছবিটিতে মূলত ফুটিয়ে তোলা হয়েছিল ভারতীয় সমাজে নারীর উপর পুরুষের অযাচিত আগ্রাসনকে। ছবিটিতে অভিনয় করে রেখা, মহিমা চৌধুরী, মাধুরী দিক্ষীত ও মনিষা কৈরালা।

পিংক: ২০১৬ সালে মুক্তি পাওয়া বলিউডের সেরা কয়েকটি ছবির মধ্যে ‘পিংক’ অন্যতম। কোনো সমাজে নারীদের একা বসবাস করাটা কতটা গুরুতর অপরাধ হিসেবে ভাবা হয় সেই নির্মম সত্যগুলোই পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী তার পিংক ছবিটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

মার্গারিটা উইথ এ স্ট্র: পক্ষাঘাত গ্রস্থ মেয়ের জীবন নিয়ে তৈরি হয়েছে ‘মার্গারিটা উইথ এ স্ট্র’ ছবির গল্প। মূল চরিত্র লীলার ভূমিকায় অভিনয় করেছেন কালকি কোচলিন। পরিচালক সোনালি বোসের কাজিন মালিনি ছিবের লেখা অটোবায়োগ্রাফি “ওয়ান লিটিল ফিংগার’ অনুকরণে তৈরি হয়েছে সিনেমাটি।

Tags: 'জানে জান'কুইনপিকমার্গারিটা উইথ এ স্ট্রলজ্জালিড বিনোদনলিপস্টিক আন্ডার মাই বোরখা
Previous Post

ভারতে যেত চোরাই মোবাইল, আসত কসমেটিকস

Next Post

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটের ফলাফল ঘোষণায় অনাকাঙ্ক্ষিত দৃশ্যপট

Next Post
বিজয়ী প্রার্থীদের জন্য উচ্ছ্বাস প্রকাশের জন্য কাগজের ব্যানার ও পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটের ফলাফল ঘোষণায় অনাকাঙ্ক্ষিত দৃশ্যপট

শহীদ মিনার কবরস্থানে শ্রমিকরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ‘সাড়ে তিন হাত জায়গার' নিশ্চয়তা কি মিলছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT