চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কম খরচে ক্যাশ আউট সেবার পরিধি বাড়ালো বিকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 07, মার্চ 2024
in অর্থনীতি
A A
চ্যানেল আই অনলাইন ক্যাশ আউট সেবা বিজ্ঞাপন, দ্রুত ও সহজ লেনদেনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রাহকের লেনদেন সাশ্রয়ী করতে কম খরচে ক্যাশ আউট সুবিধা আরও বিস্তৃত করল দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এখন মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪.৯০ টাকা খরচে দুইটি প্রিয় এজেন্ট নম্বরে ক্যাশ আউট করতে পারবেন গ্রাহক। সব সময়ের মতই বিকাশ-এর এই চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে, গ্রাহককে ক্যাশ আউটের জন্য বাড়তি আর কোন খরচ করতে হবে না।

দেশের যেকোনো প্রান্ত থেকে বিকাশ এর সাড়ে সাত কোটি গ্রাহকের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সাশ্রয়ী করবে এই উদ্যোগ।

সারাদেশে ছড়িয়ে থাকা ৩৩০,০০০ বিকাশ এজেন্ট থেকে ক্যালেন্ডার মাস অনুযায়ী নিজের সুবিধামতো দুই জন বিকাশ এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে যোগ করে নিতে পারবেন গ্রাহক। ক্যালেন্ডার মাস শেষ হলে প্রয়োজনমতো ‘প্রিয় এজেন্ট’ নম্বর পরিবর্তনও করে নিতে পারবেন তিনি।

‘প্রিয় এজেন্ট’ নম্বর সংযুক্ত করতে গ্রাহককে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ক্যাশ আউট আইকন ক্লিক করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে। অন্যদিকে *২৪৭# ডায়াল করে ‘মাই বিকাশ’ মেন্যু থেকে ‘প্রিয় নম্বর’ মেন্যু নির্বাচন করে ‘প্রিয় এজেন্ট’ নম্বর যুক্ত করে নেয়ার সুযোগও থাকছে।

কম খরচে ক্যাশ আউট করার মাসিক হিসাব গ্রাহক তার বিকাশ অ্যাপ এর লিমিট অপশন থেকে জেনে নিতে পারবেন যেকোনো সময়। প্রতিমাসে ৫০ হাজার টাকার চেয়ে বেশি এবং ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য এজেন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে হাজারে ১৮.৫০ টাকা চার্জ প্রযোজ্য হবে।

এছাড়া সারাদেশে ১৯টি বাণিজ্যিক ব্যাংকের প্রায় ৩০০০টি এটিএম বুথ থেকে যেকোনো সময় প্রয়োজনমতো হাজারে ১৪.৯০ টাকায় ক্যাশ আউটের সুযোগ অব্যাহত থাকছে।

দেশের শহরাঞ্চলে কাজ করছেন এমন জনগোষ্ঠী বিশেষ করে গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমিক, দিনমজুর, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ নিয়মিত প্রিয়জনের কাছে বিকাশ-এ টাকা পাঠান। অন্যদিকে দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এই প্রিয়জনেরা তাদের সুবিধামতো বাড়ির কাছের বিকাশ এজেন্ট থেকেই নিয়মিত ক্যাশ আউট সেবা নিয়ে থাকেন। কম খরচে বিকাশ-এ ক্যাশ আউট-এর পরিধি আরও বিস্তৃত হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীসহ সবার জন্য মোবাইল আর্থিক সেবা আরও সাশ্রয়ী হলো।

Tags: ক্যাশ আউটবিকাশ
Previous Post

স্মোক ফ্রি রাখতে হবে ভবনের সিঁড়ি

Next Post

ইবিতে চলছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, লক্ষ্য ১০০ ব্যাগ

Next Post
রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারী ও স্বেচ্ছাসেবকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবিতে চলছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, লক্ষ্য ১০০ ব্যাগ

পাঁচ আলোকচিত্রীর ছবি প্রদর্শনী, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবির হাটে পাঁচ আলোকচিত্রীর ছবি প্রদর্শনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT