চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পণ্যবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ ক্রু নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 07, মার্চ 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
পণ্যবাহী জাহাজে শ্রমিকরা কাজ করছে, সমুদ্রপথে পরিবহন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে একটি পণ্যবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন ক্রু নিহত হয়েছেন। বাণিজ্যিক জাহাজগুলোতে এই হুথিদের হামলা শুরুর পর থেকে এটিই প্রথম প্রাণহানির ঘটনা।

মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গতকাল (৬ মার্চ) বুধবার গ্রিনিচ মান সময় সাড়ে ১১টায় এডেন উপসাগরে বার্বাডোজের পতাকাবাহী ট্রু কনফিডেন্স নামের জাহাজে এই হামলার ঘটনায় ৩ জন ক্রু নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। জাহাজটি খালি করা হয়েছে এবং আগুন নিয়েই জাহাজটি ভেসে চলেছে।

হুথিরা বলেছে, গাজায় চলমান ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন হিসেবে এই হামলা চালানো হয়েছে। ট্রু কনফিডেন্স নামে ওই জাহাজটির নাবিকরা হুথি নৌবাহিনীর দেয়া সংকেত উপেক্ষা করেছে।

তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সংস্থা ইউকেএমটিও এর তথ্য অনুযায়ী, ট্রু কনফিডেন্স জাহাজটিকে ভিএইচএফ রেডিওর মাধ্যমে একটি গোষ্ঠী পথ পরিবর্তন করতে বলেছিল। ওই গোষ্ঠীটি নিজেদেরকে ‘ইয়েমেনি নৌবাহিনী’ হিসেবে পরিচয় দিয়েছিল।

জাহাজটিতে মোট ২০ জন ক্রু ছিলেন। এর মধ্যে একজন ভারতীয়, ভিয়েতনামের ৪ জন এবং ১৫ জন ফিলিপিন্সের নাগরিক। এছাড়া জাহাজে ৩ জন সশস্ত্র প্রহরী ছিলেন যাদের মধ্যে শ্রীলঙ্কার ২ জন এবং নেপালের ১ জন নাগরিক রয়েছেন। কাছাকাছি আরেকটি জাহাজ থেকে প্রচণ্ড জোরে শব্দ শুনতে পাওয়ার পর ধোঁয়া দেখা গেছে বলে জানায় তারা।

হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ওয়াশিংটন হামলার জন্য হুথিদের জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা করে যাবে এবং বিশ্বের অন্যান্য দেশের সরকারগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে।

Tags: ইয়েমেনক্ষেপণাস্ত্র হামলাহুথি
Previous Post

কবে শুরু রমজান আর কীভাবে দেখা যাবে চাঁদ?

Next Post

রাবিতে ভ্রাম্যমাণ দোকান থেকে ‘চাঁদা নেন’ ৪ ছাত্রলীগ নেতা

Next Post
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, সুন্দর ফুলের বাগানসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবিতে ভ্রাম্যমাণ দোকান থেকে ‘চাঁদা নেন’ ৪ ছাত্রলীগ নেতা

অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ড সফর স্থগিতের চিন্তায় অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT