চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন চুক্তিতে চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম পাবে মালদ্বীপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 07, মার্চ 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
চীন ও মালদ্বীপের মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষর, দুই দেশের পতাকা পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বলেছেন, বেইজিংয়ের সাথে স্বাক্ষরিত নতুন চুক্তির অধীনে মালদ্বীপ চীনের সামরিক বাহিনীর কাছ থেকে বিনামূল্যে সামরিক সরঞ্জাম এবং প্রশিক্ষণ পাবে।

এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

মোহাম্মদ মুইজ্জু বলেছেন, এটি ভারত মহাসাগরের পাশে অবস্থিত দ্বীপ দেশটির স্বাধীনতা এবং স্বায়ত্তশাসনকে আরও শক্তিশালী করবে।

সম্প্রতি মোহাম্মদ মুইজ্জু চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা অফিসের ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল ঝাং বাওকুনের সাথে সাক্ষাৎ করেন। এর আগে সোমবার, মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ঘাসান মাউমুন এবং মেজর জেনারেল ঝাং একটি সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছেন। তবে তখন চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি।

মোহাম্মদ মুইজ্জু এই চুক্তি সম্পর্কে বলেন, চীন এবং মালদ্বীপ সব সময় সামরিক সহযোগিতা বজায় রেখেছে এবং এই চুক্তির একমাত্র কারণ হলো, মালদ্বীপ তার সামরিক সক্ষমতা শক্তিশালী করতে সহায়তা পাবে। তিনি বলেন, মালদ্বীপের সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং বিনামূল্যে বিভিন্ন প্রাণঘাতী নয় এমন ধরনের সামরিক সরঞ্জাম মজুদ করতেই এই চুক্তি করা হয়েছে। এটি প্রতিরক্ষা বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করবে।

তিনি আরও বলেন, এর ফলে আমরা প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করতে সক্ষম হব। এর মাধ্যমে আমাদের স্বায়ত্তশাসন এবং স্বাধীনতা বজায় থাকবে। মালদ্বীপের প্রেসিডেন্ট জানান, এসব অস্ত্রের মধ্যে টিয়ার গ্যাস, পিপার স্প্রে অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, এই ধরনের সামরিক সহযোগিতার জন্য এই প্রথম মালদ্বীপ চীনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

Tags: চীনমালদ্বীপমোহাম্মদ মুইজ্জু
Previous Post

জ্যাকুলিনের বাসভবনে অগ্নিকাণ্ড!

Next Post

রুশ হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন জেলেনস্কি

Next Post
ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে চার ব্যক্তি দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রুশ হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন জেলেনস্কি

অস্বচ্ছল তরুণ-তরুণীদের বিবাহের ছবি, বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ জোড়া অস্বচ্ছল তরুণ-তরুণীর যৌতুক বিহীন বিয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT