চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়ন্ত শুরুর পর ফিরে গেলেন সৌম্য-লিটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:57 অপরাহ্ন 06, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার দেয়া লক্ষ্যতাড়ায় নেমে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন লিটন দাস ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে ৬৮ রান তোলেন তারা। জয়ের পথে শক্ত ভিত এনে দিয়ে ফিরেছেন দুজনেই। শান্ত-হৃদয়ে জয়ের পথে ছুটছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে সফরকারীদের ব্যাটে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ গড়েছে লঙ্কানরা।

রানতাড়ায় নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১০৫ রান তুলেছে টিম টাইগার্স। নাজমুল হোসেন শান্ত ১৯ বলে ২০ রানে এবং তাওহীদ হৃদয় ৭ বলে ৮ রানে ক্রিজে আছেন।

রানতাড়ায় আত্মবিশ্বাসী শুরু করেছিলেন লিটন দাস ও সৌম্য সরকার। দুরন্ত গতিতেই রান তুলেছেন তারা। তবে এরমধ্যে বিতর্কেরও সৃষ্টি হয়েছিল মাঠে। চতুর্থ ওভারের প্রথম বলে মাদুশঙ্কার শর্ট লেংথের পুল করেন সৌম্য। বটম-এজড হয়েছিলেন ভেবে আউট দেন ফিল্ড আম্পায়ার। রিভিউ নেন টাইগার ওপেনার। আল্ট্রা-এজে দেখা স্পাইকও দেখা যায়। তবে টিভি আম্পায়ার মাসুদুর রহমান নট আউট ঘোষণা করেন। তার মতে স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে ‘গ্যাপ’ দেখেছেন তিনি। আউট ভেবে প্রায় বাউন্ডারির কাছে পৌঁছে যাওয়া সৌম্য ফিরে এসেছেন আবার।

এমন সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেনি শ্রীলঙ্কা। আম্পায়ার শরফুদ্দৌলাকে ঘিরে ধরেন তারা। ওদিকে কোচ ক্রিস সিলভারউড যান চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদের কাছেও। শেষ পর্যন্ত শুরু হয়েছে খেলা।

সপ্তম ওভারে লঙ্কানদের প্রথম ব্রেক থ্রু এনে দেন মাথিশা পাথিরানা। ভাঙেন ৩৫ বলে ৬৮ রানের জুটি। শর্ট বলে পুল করতে গিয়ে ম্ডিউইকেটে ক্যাচ দেন অ্যাঞ্জেলো ম্যাথুজের হাতে। পাঁচটি চারে ২২ বলে ২৬ রান করেন এই ওপেনার।

নবম ওভারে দারুন শুরু করা লিটন উইকেট ছুড়ে আসেন। পাথিরানার শর্ট বলে মিডউইকেটে ক্যাচ তুলে দিয়ে ধরা পড়েন চারিথ আশালাঙ্কার হাতে। পাঁচটি চার ও এক ছক্কায় ২৪ বলে করেন ৩৬ রান।

Tags: তাসকিনবাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজমেন্ডিসমেহেদীলিটনলিড স্পোর্টসশরীফুলসৌম্য
Previous Post

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯১ শতাংশ

Next Post

দিল্লি মুখী লং মার্চে পাঞ্জাব-হরিয়ানার কৃষক

Next Post
পাঞ্জাব-হরিয়ানা কৃষকদের দিল্লি লং মার্চের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লি মুখী লং মার্চে পাঞ্জাব-হরিয়ানার কৃষক

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মন জুড়ানো জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT