চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯১ শতাংশ

আল-মামুন আশিক by আল-মামুন আশিক
8:44 অপরাহ্ন 06, মার্চ 2024
in শিক্ষা
A A
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতি ছিল ৫৭ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯১ শতাংশ।

বুধবার ৬ মার্চ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে। এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হয় পরীক্ষা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের ভর্তি পরীক্ষা গ্রুপ-১ সকাল ৯টা থেকে ১০টা, গ্রুপ-২ বেলা ১১টা থেকে ১২টা, গ্রুপ-৩ দুপুর ১টা থেকে ২টা ও গ্রুপ-৪ বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়।

এসময় গ্রুপ-১, গ্রুপ-২, গ্রুপ-৩ এ নিবন্ধিত পরীক্ষার্থী ছিল যথাক্রমে ১৮ হাজার ৬৯৬ জন করে এবং গ্রুপ-৪ এ ১৮ হাজার ৬৯৭ জন। সেই হিসেবে চার শিফটে মোট ৫৭ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। যা ‘এ’ ইউনিটে মোট আবেদনের প্রায় ৯১ শতাংশ।

এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৩৮টি। এই আসনের বিপরীতে মোট আবেদন জমা হয়েছে এক লাখ ৮৫ হাজার ৬৮০টি। ১ ঘণ্টার ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ১০০ মার্কের এই পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকছে। প্রতিটি সঠিক উত্তরের মান ১.২৫ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে .২৫ মার্ক।

উল্লেখ্য, মঙ্গলবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের ভর্তি পরীক্ষা। আজ বুধবার কলা, আইন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে এবং আগামীকাল ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি ভর্তি পরীক্ষা
Previous Post

৩ দিনে ১১শ’ হোটেল-রেস্তোরাঁয় অভিযান, আটক ৮৭২

Next Post

উড়ন্ত শুরুর পর ফিরে গেলেন সৌম্য-লিটন

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়ন্ত শুরুর পর ফিরে গেলেন সৌম্য-লিটন

পাঞ্জাব-হরিয়ানা কৃষকদের দিল্লি লং মার্চের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লি মুখী লং মার্চে পাঞ্জাব-হরিয়ানার কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT