চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা সমিতির বাধায় স্থগিত

সৌরভ সিদ্দিকী by সৌরভ সিদ্দিকী
7:46 অপরাহ্ন 06, মার্চ 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষার্থীরা কুবি পরীক্ষার জন্য অপেক্ষা করছে, অনেকেই মোবাইল ফোনে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আয়োজনে বাধা দেয়ার ঘটনায় পরীক্ষাটি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার ৬ মার্চ সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বাধার মুখে তা শুরু হয়নি।

পরে এই পরীক্ষা বেলা দেড়টায় স্থগিত ঘোষণা করা হয় এবং পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী। এ নিয়ে প্রার্থীরা অসন্তোষ প্রকাশ করেন।

চাকরি প্রার্থীদের সাথে কথা বললে তারা বলেন, এই প্রথম অনেকে শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে এসেছেন কিন্তু শিক্ষক সমিতির বাধারমুখে তারা পরীক্ষা দিতে পারেননি। উল্টো দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

সরেজমিনে গিয়ে যায়, সকাল ১০টায় শুরু হবার কথা থাকলেও সাড়ে ১০টায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার জন্য খাতা দেয়া হয় পরীক্ষার্থীদের। তবে শিক্ষক সমিতির বাধার মুখে পরীক্ষার্থীদের আর প্রশ্ন দিয়ে পরীক্ষা শুরু করা যায়নি। এর আগে সকাল ১০টার দিকে কুবি শিক্ষক সমিতির সদস্যরা উপাচার্যর দপ্তরে এসে লিখিত পরীক্ষা বন্ধ করতে বলেন। এরপর সাড়ে ১০টায় উপাচার্য প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে হওয়া পরীক্ষা হলে গেলে সেখানে শিক্ষক সমিতির সদস্যরাও প্রবেশ করেন। এসময় তারা এই নিয়োগ পরীক্ষা অবৈধ ও প্রশ্ন ফাঁস করা হয়েছে বলে অভিযোগ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে অনুষদের ডিন ও বিভাগটির বিভাগীয় প্রধানের অনুপস্থিতিতে এই পরীক্ষা কোনোভাবে বৈধ নন বলেও অভিযোগ করেন শিক্ষক সমিতির সদস্যরা।

পরীক্ষা শুরুর সময় পরীক্ষা বোর্ড কমিটির মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। এর বাইরেও দু’জন এক্সটার্নালের মধ্যে উপস্থিত ছিলেন একজন।

এসময় কমিটির দু’সদস্য ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার অনুপস্থিত ছিলেন।

নিয়োগ পরীক্ষায় বাধা দেয়ার বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, আসলে বাধা না, আমরা অবৈধ এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কথা বলতে গিয়েছিলাম। নিয়োগ সার্কুলারও তো নীতিমালা বিরোধী, আজকের এই পরীক্ষার প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ। এখানে আসার আগে আমরা উপাচার্য দপ্তরে এপয়েন্টমেন্ট নিয়ে দেখা করেছি। এই বিষয়েও কথা বলেছি। কিন্তু তারপরেও এরকমভাবে পরীক্ষার আয়োজন করা হলো। কোনো প্রকার খাম ছাড়াই খোলা প্রশ্ন একজন কমিটির বাইরের লোককে দিয়ে পরীক্ষার হলে নিয়ে এসেছেন।

নিয়োগ বোর্ডে উপস্থিত না থাকা প্রসঙ্গে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান বলেন, ‘প্রশাসনের বিভিন্ন অনিয়ম নিয়ে সাধারণ শিক্ষকেরা ক্ষুব্ধ। যেহেতু সাধারণ শিক্ষকদের একটি প্রতিনিধিত্বকারী সংগঠন হচ্ছে শিক্ষক সমিতি এবং শিক্ষক সমিতির যে সেন্টিমেন্ট তার সাথে অন্যান্য সকল সাধারণ শিক্ষকের মতোই আমিও একমত। সেজন্যই আমি বোর্ডে যাইনি। যদি বিদ্যমান যেসকল সংকট আছে সেগুলো সমাধান করা হয় তবে আমি বোর্ডে যাব। আর যতদিন এইসকল সমস্যার সমাধান হবে না, আমি বোর্ডে যাব না।’

নিয়োগ পরীক্ষা স্থগিতের পর সাংবাদিকদের সাথে কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। তিনি বলেন, ‘শিক্ষক সমিতি যেসব অভিযোগ করছে তা পুরোপুরি মিথ্যে ও বানোয়াট। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে তারা এসব করে বেড়াচ্ছে।’

Tags: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
Previous Post

সিরিজ বাঁচাতে শান্তদের দরকার ১৬৬

Next Post

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে ছিটকে গেলেন নিকি হ্যালি

Next Post
অভিনেত্রী ও রাজনীতিবিদ ন্যান্সি পেলোসি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে ছিটকে গেলেন নিকি হ্যালি

দুই যুবক একসঙ্গে পুলে দাঁড়িয়ে, পেছনে গির্জার জানালা ও আলো।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন আরিয়ান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT