চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
5:39 অপরাহ্ন 06, মার্চ 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে উখিয়া উপজেলার কুতুপালং স্টেশনে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের মো. ইদ্রিস ওরফে মৌলভী ইদ্রিস (৪৭) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ অন্তত পাঁচজন।

বুধবার ৬ মার্চ দুপুরে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসেন।

নিহত মো. ইদ্রিস উখিয়া উপজেলার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৫ ব্লকের সৈয়দ আহম্মদের ছেলে।

আহতরা হলেন- ইজিবাইক চালক ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার আব্দুস সালামের ছেলে খায়রুল বাশার (৪০), কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৩ ব্লকের আব্দুল বাশারের ছেলে নুরুল আমিন (৫০) ও নুরুল আমিনের ছেলে কলিম উল্লাহ (২০) এবং ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের অলি আহম্মদের স্ত্রী রহিমা খাতুন (৫০) ও ছেলে নুর হাসিম (১২)।

স্থানীয় সূত্রে শামীম হোসেন বলেন, বুধবার দুপুরে উখিয়া উপজেলার কুতুপালং স্টেশনে বালুখালীগামী যাত্রীবাহী একটি ইজিবাইককে মালবাহী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেলে চালকসহ ছয়জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. ইদ্রিস নামের একজনকে মৃত ঘোষণা করেন।

পরে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি জানান, দুর্ঘটনা কবলিত গাড়ী দু’টি জব্দ করলেও ট্রাকের চালক ও সহকারি পালিয়ে গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Tags: কক্সবাজারসড়ক দুর্ঘটনাসড়ক দুর্ঘটনায় নিহত
Previous Post

ব্রহ্মপুত্রে গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

Next Post

টসে জিতে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা টসে জিতে ফিল্ডিংয়ের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টসে জিতে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাশিয়া আইসিসি'র গ্রেফতারি পরোয়ানাকে স্বীকৃতি দেয় না, রাশিয়ার পতাকা ও মস্কো শহরের ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া আইসিসি'র গ্রেফতারি পরোয়ানাকে স্বীকৃতি দেয় না: ক্রেমলিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT