চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান দিয়ে আলেয়া-জহুরা-হামিদারা এখন জাতীয় মুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 06, মার্চ 2024
in বিনোদন
A A
তিনজন নারী গানের মাধ্যমে জাতীয় মুখ হিসেবে পরিচিত, মঞ্চে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুগ যুগ ধরে অনেক প্রতিভাবান শিল্পীর অবদানে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের সংগীতাঙ্গন। মূলধারার গণমাধ্যম ও দর্শকদের কাছে এই শিল্পীদের অনেকেই অচেনা, তবে নিজস্ব পরিসরে তাদের রয়েছে বেশ পরিচিতি। কয়েক বছর ধরে কিছু জনপ্রিয় মিউজিক্যাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছেন এমন অনেক শিল্পী। গত বছরও এমন দুজন শিল্পী উঠে এসেছেন, যারা আলো ছড়িয়েছেন দেশের সংগীতাঙ্গনে। তারা হলেন আলেয়া বেগম, হামিদা বানু ও জহুরা।

‘বাউল মাতা’ হিসেবে পরিচিত লোকসংগীত শিল্পী আলেয়া বেগমের রয়েছে দীর্ঘ ৫০ বছরের সংগীতজীবন। বিচ্ছেদ, পালাগান, জারিগান ও আধ্যাত্মিক গানের জন্য বিখ্যাত এই শিল্পী লিখেছেন ১ হাজারের বেশি গান। ‘গুণিন’ এর মতো জনপ্রিয় চলচ্চিত্রেও তিনি গেয়েছেন। দীর্ঘদিন ধরে গান গাওয়ার অভিজ্ঞতা থাকলেও তিনি মূলত তার আশেপাশের মানুষজন ও এলাকাবাসীদের মধ্যেই পরিচিত ছিলেন। গত বছর কোক স্টুডিও বাংলা’র ‘কথা কইয়ো না’ গানে তার হৃদয়স্পর্শী পারফরম্যান্স তাকে মূলধারার মিডিয়ার নজরে নিয়ে আসে।

হঠাৎই সংগীতপ্রেমীদের মধ্যে তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এই স্থানীয় শিল্পী রাতারাতি পরিণত হন দেশের সবার প্রিয় শিল্পীতে। গানটির সাফল্য শুধু আলেয়া বেগমকেই নতুন প্রজন্মের কাছে পরিচিত করিয়ে দেয়নি, বরং বাংলাদেশি লোকসংগীতের সমৃদ্ধ ঐতিহ্যকেও তুলে ধরেছে।

একইভাবে, সিলেটের লোকসংগীত শিল্পী হামিদা বানু। দীর্ঘদিন ধরে হাসন রাজার পরিবারের সঙ্গে যুক্ত হামিদা বানু পেশাদার শিল্পী হিসেবে গান গাওয়ার অভিজ্ঞতাই ছিল না। হাসন রাজা’র গানের সঙ্গে তার রয়েছে গভীর সংযোগ। কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজনে ‘দিলারাম’ গান দিয়ে তিনি প্রথমবার মঞ্চে ওঠেন। তার শ্রুতিমধুর কণ্ঠের গান সবার হৃদয় ছুঁয়ে যায়। আলেয়া বেগমের মতোই হামিদা বানুও তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।

আলেয়া বেগম ও হামিদা বানু’র মতোই দর্শক-শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন আরেক গ্রামীণ প্রতিভা জহুরা বাউল। ‘বনবিবি’ গানে তার শক্তিশালী ও সুরেলা কণ্ঠে মুগ্ধ হয়েছেন অসংখ্য মানুষ। তিনি এখন নারী শিল্পীদের জন্য অনুপ্রেরণা। গ্রামের নারীদের উপর তার প্রভাবের বিষয়টি ‘বনবিবি’ গানে পরিষ্কারভাবে বোঝা যায়। এই গানে তার নেতৃত্বে বাউল নারীদের দল মানুষকে আকৃষ্ট করেছে। ‘মেঘদল’ এর মতো জনপ্রিয় ব্যান্ডের সঙ্গে একই মঞ্চে গান করলেও তার শক্তিশালী পরিবেশনা বিশেষভাবে দর্শক-শ্রোতার মন জয় করে নিয়েছে।

আন্তর্জাতিক নারী দিবসের এ বছরের থিম ‘ইনস্পায়ার ইনক্লুশন’, যার অর্থ হচ্ছে নারীদের জন্য এমন পরিবেশ তৈরি করা যেখানে তারা সমাজে নিজের জায়গা সম্পর্কে জানতে পারে। নারী দিবসের এবারের থিমের সাথে বিগত দিনের কর্মযজ্ঞের পুরো সাদৃশ্য রয়েছে কোক স্টুডিও বাংলার কার্যক্রমেরও।

তারা মনে করে, কোক স্টুডিও বাংলা’র মতো প্লাটফর্মের মাধ্যমে ভৌগোলিক ও সাংস্কৃতিক দূরত্ব ঘুচে যাচ্ছে। সে সঙ্গে আলেয়া, হামিদা ও জহুরা’র মতো নারীরা নিজেদের প্রতিভা পৃথিবীর সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। নারীর ক্ষমতায়নের পাশাপাশি এমন অন্তর্ভুক্তি অন্যদেরও অনুপ্রাণিত করছে। প্রতিভা প্রকাশের জন্য শিল্পীর পারিপার্শ্বিক অবস্থা কিংবা পূর্ব পরিচিত গুরুত্বপূর্ণ নয়। প্রতিভা নিজে থেকেই বিকাশের পথ খুঁজে নেয়।

Tags: আলেয়া বেগমকোক স্টুডিওগুণিননারী দিবসলিড বিনোদনসিনেমা
Previous Post

Offer eye care in a coordinated way: NGO Affairs Bureau chief

Next Post

২১৭ বার কোভিডের টিকা নিয়েও সুস্থ!

Next Post
ব্লু গ্লাভস পরা হাতে কোভিড ভ্যাকসিনের সিরিঞ্জ ও ভ্যাকসিনের বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

২১৭ বার কোভিডের টিকা নিয়েও সুস্থ!

বেইলি রোড অগ্নিকাণ্ডের বিচার নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেইলি রোড অগ্নিকাণ্ডের বিচার হলে ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি আর ঘটবে না: তাপস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT