চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোহিত সাগরের নীচে কাটা হয়েছে তার, ইন্টারনেট বন্ধের শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 অপরাহ্ন 06, মার্চ 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
লোহিত সাগরে রশি টানছেন উদ্ধারকর্মী, সমুদ্রের পাশে সৈকত. Channel i News - চ্যানেল আই নিউজ

লোহিত সাগরের নীচে ৪টি প্রধান টেলিকম নেটওয়ার্কের তার কেটে দেওয়া হয়েছে। যার ফলে, উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটছে এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের টেলিকমিউনিকেশন এবং ইন্টারনেট নেটওয়ার্কে। ইন্টারনেট বন্ধের শঙ্কায় রয়েছেন অনেকেই।

সংবাদ মাধ্যম সিএনএন এর তথ্য অনুযায়ী, লোহিত সাগরের নীচে ৪টি প্রধান টেলিকম নেটওয়ার্কের তার কেটে দেওয়ার ফলে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটছে ইন্টারনেট নেটওয়ার্কের। প্রায় এক চতুর্থাংশ ইন্টারনেট ট্রাফিক অন্য পথে সরবরাহকারী সংস্থাগুলোতে নিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছে হংকংয়ের টেলিকম সংস্থা এইচজিসি গ্লোবাল কমিউনিকেশনস। এশিয়া এবং ইউরোপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের ২৫ শতাংশ ট্রাফিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের অনুমান।

দক্ষিণ আফ্রিকার সংস্থা ‘সিকম’ এর তারও কাটা পড়েছে। তারা জানিয়েছে, মেরামতের কাজ শুরু করতে কমপক্ষে আরও ১ মাস লাগবে। কারণ মধ্যপ্রাচ্যে এই ধরনের কাজ করতে গেলে অনেক অনুমতি নিতে হয়। সেজন্যই সময় বেশি লাগবে। ইয়েমেনের কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়ে অনুমতি পেতে ৮ সপ্তাহ সময় লাগতে পারে। ততদিন পর্যন্ত বিকল্প পথেই চালু থাকবে ইন্টারনেট।

কে বা কারা এই তার কেটেছে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। লোহিত সাগরের নীচে তারের ক্ষতির জন্য ইসরায়েল হুথিদের দায়ী করছে। তাদের দাবি, ইসরায়েলের মিত্রপক্ষের জাহাজগুলোর ওপর লাগাতার হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এই জলপথে, হামলার মুখে পড়ছে একের পর এক বাণিজ্যিক জাহাজ। যার জেরে বিশ্বব্যাপী ইন্টারনেট সরবরাহের শৃঙ্খলা ব্যাহত হয়েছে।

তবে ওই এলাকায় মোতায়েন করা ব্রিটিশ ও মার্কিন সামরিক বাহিনীর ওপর এই ক্ষতির দায় চাপিয়েছে হুথিরা। হুথি নেতা আবদেল মালেক আল-হুথি জানিয়েছেন, ইন্টারনেট সরবরাহকারী এই তারগুলোকে নিশানা করার কোন ইচ্ছা তাদের নেই।

Tags: ইন্টারনেটইন্টারনেট বন্ধনেটওয়ার্কলোহিত সাগর
Previous Post

ভারতীয় তারকা ক্রিকেটারকে পুলিশের জিজ্ঞাসাবাদ

Next Post

‘পর্যাপ্ত চিনি সংরক্ষণে আছে, অগ্নিকাণ্ডের ঘটনার প্রভাব বাজারে পড়বে না’

Next Post
চিনি বাজারে পর্যাপ্ত সংরক্ষণ, অগ্নিকাণ্ডের প্রভাব নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

'পর্যাপ্ত চিনি সংরক্ষণে আছে, অগ্নিকাণ্ডের ঘটনার প্রভাব বাজারে পড়বে না'

গ্রাম পুলিশের নেতৃত্বে জমি বিরোধে হামলার অভিযোগের তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জমি নিয়ে বিরোধে গ্রাম পুলিশের নেতৃত্বে হামলার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT