চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনার হতাশার ড্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:14 পূর্বাহ্ন 04, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ও Atlético Madrid খেলোয়াড়রা মাঠে লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাতেও কাতালান ক্লাবটি ব্যর্থ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল।

এই ড্রয়ের ফলে টেবিলের তিনেই থাকা বার্সার ২৭ ম্যাচে পয়েন্ট ৫৮। সমান খেলায় এক পয়েন্ট নিশি নিয়ে দ্বিতীয় স্থান অক্ষুণ্ণ রেখেছে জিরোনা। ৬৬ পয়েন্ট নিয়ে শিরোপা দৌড়ে সুবিধাজনক অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদ ৫৫ পিন্ত নিয়ে চারে ও ঘরের মাঠে বার্সাকে রুখে দেয়া বিলবাও ৫০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

সান মামেসে রোববার রাতে লা লিগার ম্যাচের শতকরা ৬০ শতাংশেরও বেশি সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের দিকেই রাখে বার্সা। আট শটের ভেতর কেবল দুটি লক্ষ্য বরাবর নিতে সক্ষম হয়।

প্রথমার্ধে মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং এবং পেদ্রি চোটে পড়ায় ব্লুগ্রানারা বড় ধাক্কা খায়। প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের চ্যালেঞ্জের সময় ২৬ মিনিটে মাটিতে পড়ার সময় ডান পায়ে বাজেভাবে আঘাত পান ডি ইয়ং।

বিরতির খানিক আগে পেদ্রিও ডান পায়ের আঘাত পেয়ে মাঠ ছাড়ার সময় কাঁদতে থাকেন। ২০২০-২১ মৌসুমের পর থেকে ২১ বর্ষী মিডফিল্ডারের এই নিয়ে নবমবার পেশিতে আঘাত পেলেন।

বার্সার হয়ে গোল পাওয়ার সবচেয়ে কাছাকাছি ছিলেন জোয়াও ক্যানসেলো। প্রথমার্ধে হাফওয়ে লাইনের কাছে থেকে তার শট অ্যাথলেটিকসের গোলরক্ষকের মাথার উপর দিয়ে গেলেও বিলবাওয়ের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করেন।

সময় যতো গড়াতে থাকে বিলবাও ততো আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে বার্সার কঠিন রক্ষণ দুর্গ ভাঙতে না পারায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচ শেষে ডি ইয়ং এবং পেদ্রি চোট নিয়ে জাভি হার্নান্দেজ বলেন, ‘এটি দুঃখজনক একদিন। আমরা আজ এবং আগামীকালের মধ্যে তাদের ইনজুরি সম্পর্কে আরও জানব। অবস্থা ভালো মনে হচ্ছে না। আমরা তাদের চোটে প্রভাবিত হয়েছিলাম। দুজনই বেশ কয়েকটি ম্যাচের জন্য বাইরে থাকবে বলেই আমার ধারণা।’

Tags: অ্যাথলেটিক বিলবাওবার্সেলোনালা লিগালিড স্পোর্টসসান মামেস
Previous Post

রাজধানীতে এক পশলা বৃষ্টি

Next Post

পাকিস্তানে ভূমিধসে ৩৭ জনের মৃত্যু

Next Post
বন্যার পানিতে নৌকা চালাচ্ছেন তিনজন, শহরাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে ভূমিধসে ৩৭ জনের মৃত্যু

তেল উত্তোলনের জন্য পেট্রোল পাম্পের silhouette সূর্যাস্তের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী তেল সরবরাহ কমানো অব্যাহত রাখবে সৌদি আরব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT