চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেটিসহ অন্যান্য স্থাপনা নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 03, মার্চ 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের মিরেরসরাই ও সন্দ্বীপ, কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ এবং টেকনাফের সাবরাং ও জালিয়ার দ্বীপে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের নকশা পর্যালোচনা এবং নির্মাণ কাজের তদারকির জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) পরামর্শ সেবা দেবে টুমাস-ইনোভেট জয়েন্ট ভেঞ্চার।

দেশীয় ও আন্তর্জাতিকভাবে স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেট ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) এবং তুর্কি ভিত্তিক কন্সাল্টেন্ট টুমাস টার্কিস ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং এন্ড কন্ট্রাক্টিং কো. এর সমন্বয়ে যৌথ একটি উদ্যোগ টুমাস-ইনোভেট জয়েন্ট ভেঞ্চার।

রোববার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে বিআইডব্লিউটিএ ও টুমাস-ইনোভেট জয়েন্ট ভেঞ্চারের মধ্যে চুক্তি সই হয়।

প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার এ এস এম আশরাফুজ্জামান বলেন, চট্টগ্রামের মিরেরসরাই ও সন্দ্বীপ, কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ এবং টেকনাফের সাবরাং ও জালিয়ার দ্বীপে জেটিসহ আনুষাঙ্গিক স্থাপনা নির্মাণ একটি সময়ের দাবি ছিলো। এসব এলাকায় বিভিন্ন প্রকার মালামাল লোড-আনলোডের কাজে জেটি ও অন্যান্য স্থাপনা খুবই দরকারি। এই প্রকল্প বাস্তবায়ন হলে পর্যটন ও অর্থনৈতিক অঞ্চলের চিত্র পাল্টে যাবে জানান তিনি।

ইনোভেট ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট (আইইডি)’র সিইও ইঞ্জিনিয়ার রানা মাসুদ বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিআইডব্লিউটিএ –এর গুরুত্বপূর্ণ এই প্রকল্পের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আইইডি শুরু থেকেই আন্তর্জাতিক মানের সেবা দিয়ে আসছে। এখানেও তার ব্যতিক্রম হবে না। আমরা আশা করি, সেরা মানসম্পন্ন পরামর্শ সেবার মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন হলে সারা দেশের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন এবং দেশের অর্থনীতিতেও অবদান রাখবে।

বাংলাদেশ সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। এর আর্থিক মূল্য প্রায় ১ হাজার ৯১৩ কোটি টাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, টুমাস টার্কিস ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং এন্ড কন্ট্রাক্টিং কো. এর কান্ট্রি ম্যানেজার আয়হান কায়াসহ  বিআইডব্লিউটিএ এর তিন সদস্য এবং বিভিন্ন বিভাগের প্রধানসহ  দু’প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা।

Tags: নিয়োগবিআইডব্লিউটিএ
Previous Post

বেইলি রোডে আগুন: মা-বাবার পাশে চিরনিদ্রায় শিশু ফাইরুজ

Next Post

তিন গ্রামে হামলা চালিয়ে ১৭০ জনকে হত্যা

Next Post
সেনা সদস্যরা গাড়িতে করে চলাচল করছে, নিরাপত্তা বাহিনী মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন গ্রামে হামলা চালিয়ে ১৭০ জনকে হত্যা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT