চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফউদ্দিনকে দলে ‘না নেয়ার’ কারণ জানালেন শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 03, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে উদযাপন করছেন, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্যগত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরুর আগে আলোচনাতে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন। চোট কাটিয়ে বিপিএলের মাঝপথে ফরচুন বরিশালে হয়ে আলো ছড়ান এ পেস-অলরাউন্ডার। শিরোপা জয়ের পথে দারুণ অবদান রাখেন। ছন্দে থাকার পরও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে নেই সাইফউদ্দিন। তার না থাকার কারণ জানালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টি-টুয়েন্টির সিরিজের প্রথমটি গড়াচ্ছে সোমবার। খেলা দিবা-রাত্রীর। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলে আসার পর প্রথমবার টি-টুয়েন্টি অঙ্গনে নামছে স্বাগতিক দল।

বিপিএল চলাকালীন সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টুয়েন্টি সিরিজের জন্য দল দিয়েছে বিসিবি, যেখানে সুযোগ পাননি সাইফউদ্দিন। যদিও সেসময় আলোচনায় ছিলেন না তিনি। পরে টানা ৯ ম্যাচ খেলে সাইফউদ্দিন শিকার করেন ১৫ উইকেট। বরিশালের হয়ে ডেথ ওভারে দারুণ বোলিং করেন ২৭ বর্ষী তারকা। তবে সদ্য চোট কাটিয়ে ফেরায় এখনই তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি।

রোববার সংবাদ সম্মেলনে শান্ত বললেন, ‘সাইফউদ্দিনের ব্যাপার যেটা হয়েছে, চোট থেকে ফিরে সে খুবই ভালো খেলেছে। তবে এত বড় একটা চোট থেকে আসার পর এরকম একটা সিরিজ খেলা, আমাদের ফিজিও যারাই ছিলেন, সবার মনে হয়েছে এটা ঝুঁকিপূর্ণ হবে। আশা করছি এরকম (পারফরম্যান্স) চালিয়ে যাবে, সামনে ডিপিএল আছে। যদি ভালো করতে থাকে, আশা করছি অবশ্যই সামনে সুযোগ থাকবে।’

Tags: বাংলাদেশ শ্রীলঙ্কা টি-টুয়েন্টিবাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজবিসিবিলিড স্পোর্টসশান্তসাইফউদ্দিন
Previous Post

‘আগের চেয়ে ভালো টেস্ট খেলছে বাংলাদেশ’

Next Post

বোলারদের যেকেউ একাই ম্যাচ জিতিয়ে দেবে

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বোলারদের যেকেউ একাই ম্যাচ জিতিয়ে দেবে

গ্যাসের চুলা জ্বলছে, নীল আগুনের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT