১৯৭১ এর মার্চে সময় যতো গড়াচ্ছিল ততোই উত্তাল হয়ে উঠছিলো দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া কর্মসূচি অনুযায়ী, একাত্তরের তেসরা মার্চ পল্টনে হয়েছিলো স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের জনসভা। যেখানে পাঠ করা হয়েছিলো স্বাধীনতার ইশতেহার। জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও জাতীয় চার মূলনীতিও ঘোষণা করা হয় ওই জনসভা থেকে।







