চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়নের নামে নির্বিচারে কাটা হচ্ছে শীতলক্ষ্যা তীরের গাছ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 পূর্বাহ্ন 03, মার্চ 2024
in - সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ, পরিবেশ
A A
শীতলক্ষ্যা নদীর তীরে গাছ কাটা ও নদীর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়ন প্রকল্পের নামে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পাড়ের বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।

সংশ্লিষ্টরা বলছেন, বন বিভাগের অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে। গাছ কাটার প্রতিবাদ জানান, স্থানীয় পরিবেশবাদী ও সংস্কৃতিকর্মীরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

উন্নয়ন হতে হবে পরিবেশবান্ধব। এমন উদ্যোগ বা পরিকল্পনার কথা বলা হলেও নারায়ণগঞ্জ বন্দর এলাকায় দেখা যায় উল্টো চিত্র। প্রকল্পের নামে কেটে ফেলা হয়েছে শীতলক্ষ্যা পাড়ের দশ থেকে ৫০ বছর বয়সী বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএ’র মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণের এই প্রকল্প শুরু হওয়ায় হুমকিতে পড়ছে আশপাশের পরিবেশ ও প্রকৃতি।

নির্বিচারে গাছ কাটার প্রতিবাদ জানিয়ে, বৃক্ষ নিধন বন্ধের দাবিতে নানা কর্মসূচী করেছেন, পরিবেশ ও সংস্কৃতিকর্মীরা। তবে গাছ কাটায় আইনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

শীতলক্ষ্যা নদীর চারপাশের এলাকাসহ দেশের ১৩টি এলাকাকে প্রতিবেশগতভাবে সংকটাপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় প্রাকৃতিক বন ও গাছ কাটা বা আহরণ, প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ধ্বংসকারী কার্যকলাপসহ ৯টি কার্যক্রম সরাসরি নিষিদ্ধ করা হয়েছে।

Previous Post

পদোন্নতি পেয়ে বিসিএসের মর্যাদা পেলেন ৩৭ পরিদর্শক

Next Post

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলা

Next Post
গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপ ও হতাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলা

বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আম্বানির অনুষ্ঠানে এক মঞ্চে নাচলেন তিন খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT