চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীকে কুপিয়ে হত্যার পর থানায় স্ত্রীর আত্মসমর্পণ

এনায়েতুর রহমান by এনায়েতুর রহমান
12:48 অপরাহ্ন 02, মার্চ 2024
in - সেমি লিড, জনপদ, পটুয়াখালী
A A
অস্ত্র দিয়ে স্বামীকে কুপিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীতে স্বামীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্ত্রী। প্রেমের বিয়ের পর থেকে স্বামীর বেকারত্বের কারণে দাম্পত্য কলহ, পারিবারিক অশান্তি, সারাক্ষণ মারপিট, ঘন ঘন বাবার বাড়ী পাঠিয়ে সেখানে গিয়েও নির্যাতন, শশুড় বাড়ীর লোকজন সুরক্ষা না দেওয়ায় তিনি অতিষ্ট হয়ে বটি দিয়ে কুপিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানান।

গতকাল (১ মার্চ) শুক্রবার রাতে পটুয়াখালী জেলা শহরের কলাতলা (৩য় লেন) আকন বাড়ী সড়কের ভাড়া বাসা থেকে স্বামী রাকিবের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। তার স্ত্রী মীম সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামের মো. জুয়েলের সন্তান। রাকিব ভোলা জেলার লালমোহন উপজেলার ফুলবাগিচা গ্রামের মো. নজরুল ইসলামের সন্তান। নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে পরিবারসহ পটুয়াখালী শহরে বসবাস করেন।

পুলিশ জানায়, ঘটনার আগের দিন মীম ঝগড়া করে বাবার বাড়ি চলে গেলে শুক্রবার বিকেলে মীমকে নিয়ে বাসায় ফেরেন রাকিব। এরপরই খুন হন রাকিব এবং থানায় গিয়ে আত্মসমাপর্ণ করেন মীম। তিনি খুনের স্বীকারোক্তি দিলেও এর পেছনে অন্য কারণও থাকতে পারে। মীমকে স্বীকারোক্তির জন্য আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনসহ বিভিন্ন বিষয়ে তদন্ত করবে পুলিশ।

স্থানীয়রা জানান, ৬ মাস আগে প্রেম করে বিয়ে করেন মীম ও রাকিব। বিয়ের পর ভাড়া বাসায় ওঠার পর থেকেই পারিবারিক কলহ শুরু হয়। এক পর্যায়ে রাকিবের মা বাসা ছেড়ে অন্য ছেলের বাসায় চলে যান। মাদক ব্যবসা ও মাদকাসক্তিসহ নানা অভিযোগ ও গুঞ্জন আছে মীম এবং রাকিবের বিরুদ্ধে। মীমের এর আগেও বিয়ে হয়েছিল।

অন্যদিকে রাকিবের বাবা নজরুল ইসলাম শুক্রবার দুপুরে বাবা মারা যাওয়ার খবরে শনিবার সকালে তার মরদেহ দাফনের জন্য ভোলা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেলেন। এরই মধ্যে সন্ধায় ছেলে খুন হওয়ায় শোকে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

Tags: কুপিয়ে হত্যা
Previous Post

নতুন ছবির খবর দিলেন প্রিয়াঙ্কা

Next Post

দুই প্রীতি ম্যাচ খেলতে শক্তিশালী দল দিয়েছে ব্রাজিল

Next Post
ব্রাজিল ফুটবল দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একে অপরের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই প্রীতি ম্যাচ খেলতে শক্তিশালী দল দিয়েছে ব্রাজিল

বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল দলের উল্লাস ও পুরস্কার গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল চ্যাম্পিয়ন বরিশালের জন্য নগদের ২০ লাখ টাকার পুরস্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT