চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ মার্চ প্রথমবারের মতো ওড়ানো হয়েছিল জাতীয় পতাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 পূর্বাহ্ন 02, মার্চ 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করছে জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭১ সালের আজকের দিনে অর্থাৎ ২ মার্চ ওড়ানো হয়েছিলো বাঙালির বহুল প্রতিক্ষিত জাতীয় পতাকা।

আজ থেকে ৫৩ বছর আগের এই দিনে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে ছাত্র-জনতার সমাবেশে বঙ্গবন্ধুর নির্দেশে সবুজ জমিনের ওপর লাল বৃত্ত তার মাঝে বাংলার সোনালী মানচিত্রের জাতীয় পতাকা ওড়ান ডাকসুর সেই সময়ের ভিপি ছাত্রলীগ নেতা আসম আব্দুর রব।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ঢাকায় একাত্তরের ২ মার্চ পালিত হয় পূর্ণ দিবস হরতাল। বাঁশের লাঠি হাতে স্বাধীনতার স্লোগানে প্রকম্পিত ঢাকার রাজপথ। তবে পাকিস্তানী সামরিক বাহিনীর চরিত্র অনুযায়ী ফার্মগেইটে বাঙালীর ওপর গুলি ও বেয়নেট চার্জে হতাহত হন ৯ জন।

১৯৭১ এর এই দিনে এক প্রেস বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু বলেন, ৩রা মার্চ থেকে ৬ মার্চ সারা দেশে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালিত হবে। এসময় শুধু চলবে অ্যাম্বুলেন্স, সংবাদপত্রের গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, বিদ্যুৎ ও ওয়াসার কর্মীদের গাড়ি।

এদিন রাত ৮টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত ঢাকায় কারফিউ জারি করে পাকিস্তানের সামরিক জান্তা সরকার। পরাধীনতার শৃংখল ভাঙ্গার শপথ নেওয়া বাঙালি কারফিউ ভেঙে রাস্তায় বিক্ষোভ করে। আবারও সেনাবাহিনীর গুলিতে রক্তে রঞ্জিত হয় বাংলার মাটি।

Tags: জাতীয় পতাকাবঙ্গবন্ধুমার্চ
Previous Post

বেইলি রোডে নিহত সাংবাদিক অভিশ্রুতির মরদেহ হস্তান্তর নিয়ে জটিলতা

Next Post

আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা

Next Post
অমর একুশে বইমেলা ২০২৪ এর প্রবেশদ্বার, প্রচুর দর্শনার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা

চিকিৎসাধীন রোগীদের জন্য মেডিকেল বোর্ড গঠনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসাধীন ১০ রোগীর জন্য মেডিকেল বোর্ড গঠনের উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT