চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিনের ক্যারিয়ার সেরার পর কিউই ইনিংসে ধ্বস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:01 অপরাহ্ন 01, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েলিংটনের বাতাস, কিউই পেসারদের গতি আর সুইংয়ে প্রথম দিন বিধ্বস্ত হয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। কঠিন পরিস্থিতিতে ক্যামেরুন গ্রিন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে জশ হ্যাজেলউডকে সাথে নিয়ে দশম উইকেট জুটিতে দিনের খেলা শেষ করেছিলেন। দ্বিতীয় দিন মাঠে নেমে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন ডানহাতি পেস অলরাউন্ডার।

শেষ উইকেটে হ্যাজেলউডের সাথে গড়েছেন ১১৬ রানের দারুণ জুটি যা নিউজিল্যান্ডের বিপক্ষে যে কোনো দলের সর্বোচ্চ। তবে প্রথম ইনিংসে ব্যাটে নেমে অম্লান নিউজিল্যান্ড অলআউট হয়েছে মাত্র ১৭৯ রানে।

দুই দিনে মোট ৩৯৬ মিনিট ক্রিজে ছিলেন গ্রিন। তার ক্যারিয়ার সেরা ১৭৪ রানের ইনিংস এসেছে ১৭৫ বল খেলে। তার এ ইনিংসে ২৩টি চার এবং ৫টি ছক্কার মার ছিল। ডানহাতি পেসার হ্যাজেলউড ২২ রানে আউট হলেও অপরাজিত থাকেন গ্রিন।

প্রথম ইনিংসে অজিদের করা ৩৮৩ রানের জবাবে নেমে নাথান লায়নের তোপে পড়ে কিউইরা। দলটির মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছিল। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেছেন গ্লেন ফিলিপস।

দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন ৫ উইকেট নেয়া পেসার ম্যাট হেনরি। এছাড়া উইকেটকিপার ব্যাটার টম ব্লান্ডেলের ব্যাটে আসে ৩৩ রান। বাকিদের কেউ ক্রিজেই দাড়াতে পারেননি।

কিউইরা পেসে দাপট দেখালেও অজিরা স্পিনে দাপট দেখিয়েছে। ৮.১ ওভার বল করে ৪৩ রানে ৪ উইকেট নিয়েছেন অফস্পিনার লায়ন। দুই উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং মিচেল মার্শ।

প্রথম ইনিংসে ২০৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে কামিন্সরা। তবে শুরুটা ভালো হয়নি, ১৩ রান তুলতেই নেই স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন। তৃতীয় দিনে উসমান খাজা এবং নাথান লায়ন ব্যাট করতে নামবেন।

Tags: অস্ট্রেলিয়াকামিন্সগ্রিননিউজিল্যান্ডফিলিপসলায়নলিড স্পোর্টসসাউদিহ্যাজেলউড
Previous Post

শপথ নিলেন নতুন ৭ প্রতিমন্ত্রী

Next Post

যুক্তরাষ্ট্রে লেখাপড়ার সুযোগ নিয়ে ঢাকার মেলায় অংশ নিলো দেশটির পাঁচ বিশ্ববিদ্যালয়

Next Post
বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে লেখাপড়ার সুযোগের জন্য তথ্য সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে লেখাপড়ার সুযোগ নিয়ে ঢাকার মেলায় অংশ নিলো দেশটির পাঁচ বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম শিরোপা জিততে বরিশালের দরকার ১৫৫ রান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT