চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল ফাইনাল: মিরপুরে গণজোয়ার, টিকিটের জন্য হাহাকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 অপরাহ্ন 01, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
মিরপুরে বিপিএল ফাইনালের জন্য ব্যাপক জনসমাগম ও টিকিটের হাহাকার. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়ের হিসেবে আর বাকী খানিক সময়। এরপরই গড়াতে চলেছে বিপিএল দশম আসরের ফাইনাল। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে নামা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে নামা ফরচুন বরিশাল। ঘিরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম জুড়ে বইছে গণজোয়ার। সেই সঙ্গে শিরোপার মঞ্চের টিকিট পাওয়া নিয়েও দর্শকদের মধ্যে দেখা গেছে হাহাকার।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটায় গড়াবে ফাইনাল মহারণ। এদিন সকাল থেকেই স্টেডিয়াম এলাকায় ভীড় করতে থাকেন ভক্তরা। সময়ের সাথে স্টেডিয়ামের প্রত্যেকটি গেইটে বাড়তে থাকে জনসমাগম। বিকেল চারটার দিকে গেট খুলে দিলে দর্শকরা মাঠে প্রবেশ করেন।

অন্যদিকে টিকিটের না পাওয়ার হাহাকার দেখা গেছে দর্শকদের মাঝে। বরিশাল থেকে তিনবন্ধুর সঙ্গে খেলা দেখতে এসেছিলেন ইয়াসিন নামের এক দর্শক। টিকিট কাউন্টারে গিয়ে পাননি টিকিটের দেখা। টিকিট না পেয়ে নিজের হতাশার কথা বলেছেন চ্যানেল আই অনলাইনকে। ‘সকালে এসেও টিকিট পাইনি। কালোবাজারিদের কাছে চলে গেছে সব টিকিট। তিনশো টাকার টিকিট দুই হাজার টাকা দাম চাচ্ছে তারা। এরকম হলে মানুষ খেলা দেখতে আসবে কীভাবে? পাশের দেশে বিশ্বকাপের সময় ম্যাচ দেখতে গিয়েও টিকিটের জন্য বিড়ম্বনা পেতে হয়নি।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল ফাইনালের দর্শক সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকিট না পেয়ে হতাশ হয়েই ফিরে যাবেন এই দর্শক। বলেছেন, ‘কী আর করা, টিকিট পাইনি, মাঠে বসে খেলা দেখা হবে না। কালোবাজারিদের কাছ থেকে এত টাকা দিয়ে টিকিটি কেনার ক্ষমতা নেই আমাদের। ফোনে খেলা দেখতে হবে।’

কুমিল্লার মিরাজও পায়নি কাউন্টারে টিকিটের দেখা। পরে ১৮০০ টাকা দিয়ে কিনে নিয়েছেন পূর্ব গ্যালারির টিকিট। যেটার নির্ধারিত মূল্য ছিল ৩০০ টাকা। তবে খেলার দেখার প্রবল ইচ্ছে থেকেই বাড়তি টাকা দিয়ে কিনেছেন টিকিট। চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘কুমিল্লা থেকে সকালে এসেছি। কাউন্টারে টিকিট পাইনি। কুমিল্লার পঞ্চম শিরোপা দেখেই বাড়ি ফিরতে চাই। সেকারণে বাড়তি টাকা দিয়েই কিনেছি টিকিট।’

Tags: কুমিল্লা ভিক্টোরিয়ান্সটসতামিমফরচুন বরিশালফাইনালবিপিএল-২০২৪লিটনলিড স্পোর্টস
Previous Post

একই পরিবারের তিনজনসহ নোয়াখালীর ৫ জনের মৃত্যু

Next Post

টসে জিতে কুমিল্লাকে ব্যাটে পাঠালো তামিমের বরিশাল

Next Post
তামিমের বরিশালের অধিনায়ক টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টসে জিতে কুমিল্লাকে ব্যাটে পাঠালো তামিমের বরিশাল

ক্রিকেট স্টেডিয়ামে এক মিনিট নিরবতা পালন করছে খেলোয়াড় ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা মহারণের আগে এক মিনিট নিরবতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT