চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাভেলের সংগীত পরিচালনায় জালাল খাঁর গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:10 অপরাহ্ন 01, মার্চ 2024
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় গায়ক জালাল খাঁ ও পাভেল স্টুডিওতে গান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাভেল আরিনের সংগীত পরিচালনায় বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে সাধক কবি জালাল উদ্দিন খাঁর ‘আমায় যত দুঃখ দিলি বন্ধুরে’! গানটিতে কণ্ঠ দিয়েছেন মাতাল কবি রাজ্জাক দেওয়ানের উত্তরসুরী শিল্পী কাজল দেওয়ান।

গানটি প্রসঙ্গে কাজল দেওয়ান বলেন, “সাধক কবি জালাল উদ্দিন খাঁ অনেক ধরনের গান লিখেছেন। সুফিবাদের উপরও তার অনেক গান লেখা আছে। কিছু গান আমরা মঞ্চেও গেয়েছি। কিন্তু এবার যে গানটি গেয়েছি তা সত্যিই অন্যমাত্রার গান। কেন অন্যমাত্রার তা না শুনে বোঝা যাবে না। এমন আয়োজনে গাইতে পেরে খুবই ভালো লেগেছে। মন থেকে গানটা গেয়েছি।”

পাভেল আরিন বলেন, “গানটির কথায় আমি দারুণভাবে আলোড়িত হয়েছি। জীবন দিয়ে অনুভব করেছি- তাই এটি বেছে নেয়া। শিল্পী কাজল দেওয়ান যখন গান করেন তখন তিনি এত প্রাণবন্ত এত সততার সাথে সুর উচ্চারণ করেন যে কারণে তার সাথে এ গানটি নিয়ে কাজ করতে আগ্রহী হয়েছি। তার অন্যতম শক্তির জায়গা গানে টান দিয়ে তিনি একটানা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারেন। এমন ক্ষমতা বাংলা গানে দুস্প্রাপ্য। এ গানেও তার একটি নমুনা শ্রোতারা পাবেন।”

পাভেল জানান, গানের ‘অরিজিনালিটি’ রক্ষা করে এ ধরনের কালজয়ী গানগুলোর শ্রতিমধুর নতুন রেকর্ডেড ভার্সন তৈরির লক্ষ্যেই কাজ করছে ‘টাইম জোন লিভিং রুম’ সেশান। ভালোবাসা দিবসে রবীন্দ্রনাথের ‘ভালোবেসে সখী’-গানটির দারুণ শ্রোতাপ্রিয়তা অর্জনের পর এবার এলো জালাল খাঁর গানটি।

গানটিতে বাঁশি বাজিয়েছেন সোহাগ, ভায়োলিন- পলাশ দেওয়ান, ইয়ার হোসাইন। গিটারে ছিলেন হাসিবুল নিবিড়, মিছিল, এ এমএম নওয়াজ শরীফ, মেন্ডোলিন বাজিয়েছেন রায়হান পারভেজ আখন্দ। পিয়ানোতে ছিলেন আরিফুল হাসান শান্ত। পারকেশান- মো:সোহেল মিয়া, এসকে সাগর খান, দোতারা-আনন্দ শিকদার।

Tags: কাজল দেওয়ানগানপাভেল আরিনসংগীত
Previous Post

আম্বানির ছেলের বিয়েতে রিয়ান্নার পারফর্ম!

Next Post

হুগলীর পর ঢাকাই গ্যাংস্টার চরিত্রে মোশাররফ করিম?

Next Post
মোশাররফ করিম ঢাকাই গ্যাংস্টার চরিত্রে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হুগলীর পর ঢাকাই গ্যাংস্টার চরিত্রে মোশাররফ করিম?

চ্যানেল আই অনলাইন: দর্শকদের জন্য নতুন নাটক 'লাপাতা লেডিস' এর দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শক থেকে তারকা, 'লাপাতা লেডিস’-এ মুগ্ধ সবাই!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT