চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের পরিবর্তনের ডাক, দোয়ার আহ্বান মুশফিকের 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 01, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অগ্নিকাণ্ডের দৃশ্য ও ক্রিকেটারদের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু মানুষ। মর্মান্তিক এ ঘটনায় শোকে নিমজ্জিত সারাদেশ। অগ্নিকাণ্ডের শোক তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকেও ছুঁয়ে গেছে।

বিপিএলের ফাইনালে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবেন তামিম ও মুশফিক। শিরোপা নির্ধারণী ম্যাচের কয়েকঘণ্টা আগে বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক সামাজিক যোগাযোগমাধ্যমে বেইলি রোড ট্র্যাজেডিতে নিজেদের শোক প্রকাশ করেন।

অগ্নিকাণ্ডের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার বার্তা দিয়েছেন তামিম। নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘বেইলি রোডের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমাদের পরিবর্তন হওয়া উচিৎ। নয়তো কখনো পরিবর্তন হবে না!’

মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম এবং আপনাদের সবাইকে জুম্মা মোবারক। আসুন আমরা তাদের (নিহতদের) বিদেহী আত্মার জন্য দোয়া করি, যারা গতকাল দুর্ভাগ্যজনকভাবে অগ্নিকাণ্ডের সময় প্রাণ হারিয়েছিলেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।’

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুন লাগে। প্রায় ২ ঘণ্টার চেষ্টার পর রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সিড়িসহ ভবনটির অনেক স্থানে গ্যাস সিলিন্ডার ছিল বলেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

বেইলি রোডের বহুতল ভবনে ফায়ার এক্সিট না থাকায় ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বীমা দিবস ২০২৪’ উদযাপন অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘সেখানে কোন ফায়ার এক্সিট নেই। আমাদের যারা আর্কিটেক্ট তাদের সব সময় অনুরোধ করি, আপনারা যখন ঘরবাড়ি তৈরি করেন, একটু খোলা বারান্দা, ফায়ার এক্সিট বা ভেন্টিলেশনের ব্যবস্থা করবেন। কিন্তু আর্কিটেক্টরা ওরকম ডিজাইন ঠিক মতো করে না। আবার মালিকরাও এক ইঞ্চি জায়গা ছাড়তে চায় না।’

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই।শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউটে আহত ১২ জনের কেউই শঙ্কা মুক্ত নয়। প্রধানমন্ত্রী আহতের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য বলছে, এই পর্যন্ত ৩৯ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। ৩৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে।

আগুনের ঘটনা অনুসন্ধানের জন্য ফায়ার সার্ভিস, পিবিআই এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে সিঁড়িসহ ভবনটিতে অনেক গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Tags: অগ্নিকাণ্ডতামিমবেইলি রোড অগ্নিকাণ্ডবেইলি রোড ট্র্যাজেডিমুশফিকলিড স্পোর্টস
Previous Post

ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস

Next Post

অনাগত সন্তানের নাম ঠিক করে ফেলেছেন রণবীর-দীপিকা!

Next Post
রণবীর-দীপিকা প্রেমের মুহূর্তে হাসিমুখে একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনাগত সন্তানের নাম ঠিক করে ফেলেছেন রণবীর-দীপিকা!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT