চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিন-হ্যাজেলউডের রেকর্ড জুটির পর বিপর্যস্ত নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:59 অপরাহ্ন 01, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের ব্যর্থতা, ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যামেরুন গ্রিনের অপরাজিত সেঞ্চুরি সত্ত্বেও ওয়েলিংটন টেস্টের নড়বড়ে অবস্থায় ছিল অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে ৯ উইকেট হারানো সররকারীরা গ্রিন ও জশ হ্যাজেলউডের রেকর্ড জুটিতে চ্যালেঞ্জিং স্কোর পায়। ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় দিনেই অলআউট হয় নিউজিল্যান্ড। অজিরা আবারো ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ তাদের দখলেই রয়েছে।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩৮৩ রানের জবাবে মাত্র ১৭৯ রানেই থামে কিউইরা। ক্যাঙ্গারুরা ২০৪ রানের লিড পেলেও প্রতিপক্ষকে ফলোঅনে না পাঠিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নামে। দিনশেষে অজিরা ১৯ রান তুলতে ২ উইকেট হারালেও ২১৭ রানে এগিয়ে থাকায় টেস্টের লাগাম নিজেদের দিকেই রেখেছে।

শুক্রবার ৯ উইকেটে ২৭৯ রান নিয়ে অতিথিরা দ্বিতীয় দিনের খেলা শুরু করে। শেষ উইকেটে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে লাল বলের ক্রিকেটে ১১৬ রানের রেকর্ড জুটি গড়েন গ্রিন ও হ্যাজেলউড। এর আগে গ্যাবায় ২০০৪ সালে নিউজিল্যান্ডের সঙ্গে শেষ উইকেটে ১১৪ রান যোগ করেছিলেন গ্লেন ম্যাকগ্রা ও জেসন গিলেস্পি।

আগের দিন ১০৩ রানে থাকা গ্রিন দেড় শতাধিক রানের ইনিংস। ৩৯৬ মিনিট ক্রিজে কামড়ে থেকে ২৭৫ বলে ২৩ চার ও ৫ ছক্কায় ১৭৪ রানে অপরাজিত থাকেন। তাকে যোগ্য সঙ্গ দেয়া হ্যাজেলউড ৬২ বলে ৪টি চারে ২২ রানে রাচীন রবীন্দ্রের হাতে ধরা পড়লে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়।

কিউইদের পক্ষে ৭০ রানে ৫ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। এছাড়া দুই পেসার উইলিয়াম ওরাউর্ক এবং স্কট কুগেলিজন নিয়েছেন ২টি করে উইকেট। বাকি উইকেটটি নিয়েছেন বাঁহাতি স্পিনার রাচীন রবীন্দ্র।

ব্যাটিংয়ে নেমেই মহাবিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে মাত্র ২৯ রান তুলতেই টপ অর্ডারের ৫ ব্যাটার সাজঘরে ফেরেন। রান আউটে কাটা পড়ে মাঠ ছাড়েন কেন উইলিয়ামসন। দারুণ ফর্মে থাকা কিউই অধিনায়ক রানের খাতাই খুলতে পারেননি।

ষষ্ঠ উইকেটে টম ব্লান্ডেলকে নিয়ে প্রতিরোধ গড়েন গ্লেন ফিলিপস। ৮৪ রানের জুটির পর ফেরেন ব্লান্ডেল। উইকেটরক্ষক ব্যাটার ক্রিজ ছাড়ার আগে করেন ৩৩ রান। ওয়ানডে মেজাজে খেলতে থাকা ফিলিপস ৭০ বলে ১৩ চারে ৭১ রানে হ্যাজেলউডের শিকারে পরিণত হন। নয় নম্বরে নামা হেনরি ৩৪ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪২ রানের ইনিংস খেললেও তা অস্ট্রেলিয়ার বড় লিডকে রুখতে পারেনি।

অজিদের পক্ষে নাথান লায়ন ৪৩ রানে ৪ উইকেট নেন। হ্যাজেলউড পান ২ উইকেট। একটু করে উইকেট পকেটে পুরেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।

দ্বিতীয় ইনিংসে সফরকারীদের শুরুটা ভালো হয়নি। দলীয় শূন্য রানে টিম সাউদির বলে বোল্ড হন স্টিভেন স্মিথ। এরপর ৫ রান করা মার্নাস লাবুশেন সাউদির বলে ব্লান্ডেলের গ্লাভসে ধরা পড়েন। উসমান খাজা ৫ ও নাইটওয়াচম্যান হিসেবে নামা লায়ন ৬ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

Tags: অস্ট্রেলিয়াওয়েলিংটনগ্রিনটেস্ট চ্যাম্পিয়নশিপনিউজিল্যান্ডনিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টিলিড স্পোর্টসহ্যাজেলউড
Previous Post

মন কাঁদছে শাকিবের, চাইলেন সুষ্ঠু তদন্ত

Next Post

বেইলি রোডের ভবনে ফায়ার এক্সিট না থাকায় প্রধানমন্ত্রীর ক্ষোভ

Next Post
প্রধানমন্ত্রী বেইলি রোডের ভবনে ফায়ার এক্সিট না থাকায় ক্ষোভ প্রকাশ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেইলি রোডের ভবনে ফায়ার এক্সিট না থাকায় প্রধানমন্ত্রীর ক্ষোভ

যুবক ও যুবতী, হাসিমুখে, প্রকৃতির পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেইলি রোডে অগ্নিকাণ্ড: নিহত ২ সাংবাদিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT