চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজ্জাদের নতুন ছবি ‘হাফ মুন’, নায়িকা নিয়ে রহস্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
নতুন সিনেমার পোস্টার ও অভিনেতার ছবি, রহস্যময় পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচিত রিয়েলিটি শো ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’র প্রথম রানারআপ সাজ্জাদ হোসেন। গেল বছর ‘এমআর নাইন- মাসুদ রানা’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছিল তার। এবার তিনি ‘হাফ মুন’ নামের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

রহস্যময় এক পোস্টার প্রকাশের মাধ্যমে বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান টিবিআর মাল্টিমিডিয়ার পেজে প্রকাশ করা এর একটি পোস্টার। যা দেখে রহস্যের আঁচ পাওয়া গেছে। একইসঙ্গে ‘হাফ মুন’ বা অর্ধ চন্দ্র নামের যেন যথার্থ প্রয়োগ খুঁজে পাওয়া গেল।

প্রকাশিত ডার্ক ব্লু রঙের পোস্টারে দুটি মুখ ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু শুধু নায়কের মুখ স্পষ্ট, নায়িকার মুখ অস্পষ্ট; যেন রহস্যে ঘেরা! এর কারণ ছবির নায়িকা কে হচ্ছেন তা আপাতত আড়ালেই রাখতে চান সিনেমা সংশ্লিষ্টরা। পোস্টারে ব্রিজ, ঘড়ি ও নদীর চিত্র ফুটে উঠেছে।

ছবিটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা ফায়েজ আহমেদ। লন্ডনের নিউহ্যাম সিক্সফোম কলেজ থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়ার ওপর পড়াশোনা করা এই নির্মাতা এর আগে হলিউডের প্রডাকশনে ‘পার্সি গারভেজ’ নামের সিনেমা নির্মাণ করেছেন। যেটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

ফায়েজ জানালেন, তার নতুন সিনেমা ‘হাফ মুন’ নির্মিত হবে সত্য ঘটনা অবলম্বনে। তবে সেটিকে খানিকটা ভিন্ন আঙ্গিকে সিনেমাটিকভাবে প্রেজেন্ট করা হবে পর্দায়। যেখানে কোনও অ্যাকশন না থাকলেও এক ধরনের থ্রিলার, সাসপেন্স, রোমান্টিকতা ও পারিবারিক গল্প খুঁজে পাবে দর্শক।

গল্পের খানিকটা ধারণা দিয়ে তরুণ এ নির্মাতা জানান, কোনও অজানা কারণে একটি মেয়ের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। কিন্তু কী কারণ সেই রহস্য উদঘাটন করবে গল্পের প্রধান চরিত্রে থাকা সাজ্জাদ। আর নায়কের সহযোগিতায় মেয়েটি স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তবে এই পথ পাড়ি দেওয়া সহজ নয়, বাঁধা-বিপত্তিতে ঠাঁসা। তবে সেই সব বাঁধা অতিক্রম করার গল্পই ফুটে উঠবে সিনেমায়।

প্রেমের গল্পের হাফ মুন সিনেমার পোস্টার, চাঁদ ও নদীর পটভূমিতে দুই মুখের মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ সাজ্জাদের ভাষ্য, বরাবরই ভিন্নধর্মী কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চাই। এতে সংখ্যা কম হলেও মানটা ধরে রাখা যায়। এজন্য এই ছবি করতে অনেক ভেবেচিন্তে সিন্ধান্ত নিতে হয়েছে। চরিত্রের সঙ্গে নিজেকে মানানসই করতে প্রস্তুতি চলছে। আশা করব পর্দায় ভালো কিছু নিয়ে হাজির হতে পারব।

‘হাফ মুন’ ইংরেজি ও বাংলা দুই ভার্সনে নির্মিত হবে। স্ক্রিপ্ট লিখেছেন ইয়েমেনের হাতেম মানিয়া, যিনি হলিউডের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেন। বাংলা ভার্সনে কাজ করেছেন চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা। জুলাইয়ের দিকে শুরু হবে দৃশ্যধারণ, চলবে বাংলাদেশ, লন্ডন ও দক্ষিণ আফ্রিকায়।

Tags: কে হবে মাসুদ রানাচ্যানেল আইমাসুদ রানালিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে রচিত দু’টি বইয়ের মোড়ক উন্মোচন

Next Post

রামুর ঐতিহ্যবাহী রাংকুট বৌদ্ধ বিহার ঘুরে দেখলেন ৩৪ কূটনীতিক

Next Post
৩৪ কূটনীতিক রাংকুট বৌদ্ধ বিহার পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রামুর ঐতিহ্যবাহী রাংকুট বৌদ্ধ বিহার ঘুরে দেখলেন ৩৪ কূটনীতিক

বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারাবি এবং সেহরিতে লোডশেডিং হবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT