চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিস অলিম্পিকের নিরাপত্তা পরিকল্পনা ট্রেন থেকে চুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের ভিড় ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী জুলাইয়ে ফ্রান্সে রাজধানী প্যারিসে উঠবে অলিম্পিক গেমসের পর্দা। বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে দুই শতাধিক দেশ। ‘গ্রেগেস্ট শো অন আর্থ’ খ্যাত আসর ঘিরে চলছে কড়া নিরাপত্তার প্রস্তুতি। তবে অকল্পনীয়ভাবে ট্রেন থেকে নিরাপত্তার জন্য নেয়া পরিকল্পনার ছক চুরি গেছে।

রাজধানীর গারে ডু নর্ড স্টেশন থেকে একটি ট্রেন থেকে প্যারিস অলিম্পিকের জন্য পুলিশের নিরাপত্তা পরিকল্পনা ধারণ করা একটি কম্পিউটার এবং দুটি পেনড্রাইভসহ একটি ব্যাগ চুরি হয়।

ব্রডকাস্ট নেটওয়ার্ক বিএফএমটিভি জানিয়েছে, ব্যাগটি ৫৬ বর্ষী একজন প্রকৌশলীর ছিল। তিনি পুলিশকে জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্যারিসের গারে ডু নর্ড স্টেশন থেকে ক্রিলের উদ্দেশ্যে যাওয়ার পথেই ঘটে চুরির ঘটনা। ব্যাগটি তিনি আসনের উপরে লাগেজ রাখার অংশে রেখেছিলেন।

কিন্তু দেরি হওয়ায় ট্রেন বদলানোর পরিকল্পনা করলে লক্ষ্য করলেন ব্যাগ চুরি হয়ে গেছে। ব্যাগটির ভেতরে ছিল ওই প্রকৌশলীর কম্পিউটার এবং দুটি পেনড্রাইভ। তাতে প্যারিস অলিম্পিকের নিরাপত্তা সম্বলিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যও ছিল। আঞ্চলিক পরিবহন পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

আসর চলাকালীন সময়ে প্রায় দুই হাজার মিউনিসিপ্যাল পুলিশ অফিসার মোতায়েন করা হবে। আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া অলিম্পিকের জন্য প্রতিদিন নিরাপত্তা বাহিনীর প্রায় ৩৫,০০০ সদস্য দায়িত্ব পালন করবেন।

Tags: চুরিনিরাপত্তা পরিকল্পনাপ্যারিস অলিম্পিক-২০২৪ফ্রান্সলিড স্পোর্টস
Previous Post

নামের মিলে গায়িকার মৃত্যুতে বিড়ম্বনায় ‘পঞ্চায়েত’ অভিনেত্রী

Next Post

সোয়াপ চালুর ১০ দিনে রিজার্ভ বাড়ল ৫৯ কোটি ডলার

Next Post
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের লোগো সহ ডলার ব্যাংকনোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সোয়াপ চালুর ১০ দিনে রিজার্ভ বাড়ল ৫৯ কোটি ডলার

বাংলাদেশ পুলিশের ডিআইজি মিজান, পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরখাস্ত ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT