চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বারের নির্বাচনের ২ দিনব্যাপী ভোট গ্রহণ শুরু আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:01 পূর্বাহ্ন 28, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, আদালত
A A
ঢাকা বারের নির্বাচনের জন্য ভোটাররা লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২ দিনব্যাপী ভোট গ্রহণ আজ থেকে শুরু হচ্ছে।

আজ ২৮ ফেব্রুয়ারি বুধবার এবং আগামীকাল ২৯ ফেব্রুয়ারি ২ দিন ধরে চলবে এই নির্বাচন। ২ দিনই সকাল ৯টা থেকে শুরু হয়ে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপর ভোট গণনা করে ফলাফল প্রকাশ করা হবে।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম সমর্থিত নীল দলের আইনজীবীদের ২০২৪-২৫ সেশনের নির্বাচনে ২ দলের ২৩ জন করে প্রার্থী রয়েছেন। এর মধ্যে ১০টি সদস্য ও বাকিগুলো সম্পাদকীয় পদ। এবারের নির্বাচনে প্রথমবারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদ সৃষ্টি করা হয়েছে।

গত ১৫ দিন ধরে নিয়মিত প্রচার ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে আদালত পাড়ায়। প্রার্থীরা ভোটারদের চেম্বারে গিয়ে এবং মোবাইলে কল ও এসএমএস করে ভোট প্রার্থনা করছেন। প্রধান নির্বাচন কমিশনার মোখলেছুর রহমান বাদল জানান, এবার মোট ভোটার প্রায় ২১ হাজার ৮৩০ জন। ভোটারদের বারের আইডি কার্ড দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

এই নির্বাচনে সাদা প্যানেলে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার শাহাদাত শাওন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে নীল প্যানেলে সভাপতি পদে খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tags: ঢাকা আইনজীবী সমিতি
Previous Post

কুয়েতে প্রবাসী ক্রিকেট টুর্নামেন্টে ব্রাহ্মণবাড়িয়ার জয়

Next Post

রাজধানীতে গ্যাসের আগুনে ৭ জন দগ্ধ

Next Post
চুলা থেকে আগুনের শিখা জ্বলছে, ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে গ্যাসের আগুনে ৭ জন দগ্ধ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলার সময় বাড়লো ২ দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT