চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় জাহিদ রহমানের প্রথম ছড়ার বই ‘খামারপাড়ার হাট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2024
in শিল্প সাহিত্য
A A
জাহিদ রহমানের প্রথম ছড়ার বই ‘খামারপাড়ার হাট’ বইমেলায় প্রদর্শিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশের বইমেলা উপলক্ষ্যে বেরিয়েছে লেখক-গবেষক জাহিদ রহমানের লেখা প্রথম ছড়াগ্রন্থ ‘খামারপাড়ার হাট’। প্রায় শতাধিক ছড়া রয়েছে বইটিতে। মুক্তিযুদ্ধ এবং গ্রামের হারিয়ে যাওয়া অনেক বিষয় উঠে এসেছে এই ছড়ার বইটিতে।

‘খামারপাড়ার হাট’, ‘অধিনায়ক আকবর হোসেন’, উদাস দুপুর বেলা’, ‘পদ্মাসেতু,’ ‘একটি পাখি’, ‘কুমার নদ,’ ‘ছায়া আর মায়া’, ‘আয় পাখি আয়’-এরকম নানান শিরোনামের ছড়া রয়েছে। মাগুরা অঞ্চলের কুমার নদ, গড়াই, ফটকি নদী নিয়েও রয়েছে ছোট বড় আকর্ষণীয় সব ছড়া।

‘খামারপাড়ার হাট’ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী হাট। হাটের দিন যেখানে নানা পণ্যের সমাহার ঘঠে। কোটি কোটি টাকার অর্থনৈতিক লেনদেন হয়। বইটির প্রথম ছড়াটির নাম ‘খামারপাড়ার হাট’। মূলত এই হাটের স্মৃতি ধরেই ছড়াটি লেখা। বইটির নামকরণও হয়েছে বই-এর প্রথম ছড়ার শিরোনাম দিয়ে।

জাহিদ রহমানের লেখা প্রথম এই ছড়া গ্রন্থের মুখবন্ধ লিখেছেন এই উপমহাদেশের প্রখ্যাত ছাড়াকার, একুশে পদকপ্রাপ্ত লুৎফর রহমান রিটন।

মুখবন্ধের এক জায়গায় তিনি বলেছেন, ‘জাহিদ তার ফেলে আসা গ্রামাঞ্চলের সহজ-সরল মানুষের যাপিত জীবনের প্রাত্যহিক নানা অনুষঙ্গকে খুব সহজিয়া আটপৌড়ে উপস্থাপনায় ছড়ার ভেতরে মূর্ত করে তুলেছে। পাঠকের সামনে সে তার রচিত ছড়াগুলোকে এমন আন্তরিক এবং বৈঠকি আবেগে আউরে গেছে একের পর এক, সচেতন পাঠক বিমোহিত না হয়ে পারবেন না। আমাদের ফেলে আসা জীবনের অনেক ঘটনা-পারিপাশ্বের চিত্রনাট্য উঠে এসেছে জাহিদের বর্ণনায়। তার বিশেষ করে গ্রামজীবনের ঘটনাসমূহের কোনো কোনো বর্ণনায় এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো পাঠক হিসেবে আমাকেও আপ্লুত করেছে, করেছে স্মৃতিকাতর।’

‘খামারপাড়ার হাট’ বইটি প্রকাশ করেছে কিশোর লেখা প্রকাশন। বইমেলার লিটিল ম্যাগ চত্বরের ৬৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে এই ছড়ার বইটি।

Tags: অমর একুশে বইমেলা ২০২৪জাহিদ রহমান
Previous Post

আসছে বিরল সূর্যগ্রহণ, দিন হতে যাচ্ছে রাতের মতো অন্ধকার

Next Post

আসন্ন অস্কারের পারফর্মার-প্রেজেন্টার কারা?

Next Post
অস্কার অনুষ্ঠানে পারফর্মার ও প্রেজেন্টারদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন অস্কারের পারফর্মার-প্রেজেন্টার কারা?

গ্যাসের চুলা ও জ্বলন্ত আগুন, বাংলাদেশে গ্যাসের সমস্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব এলাকায় বুধবার ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT